1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার: এলজিআরডি মন্ত্রী পাবনায় গুলি ও ছুরিকাঘাতে কলেজছাত্রসহ দুজনকে হত্যা প্রতারণার অভিযোগে বিএনপি নেতার বহিষ্কারের দাবি কৃষকদল নেতার ঈশ্বরদীতে সড়কে দূর্ঘটনায় প্রাণ গেল শিশুসহ ২ জনের হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ পাঁচ জনের নামে মামলার আবেদন অনলাইন সংবাদমাধ্যমের জন্য নতুন নীতিমালা আনা হচ্ছে-সংসদে প্রতিমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডের রায়ে আলহামদুলিল্লাহ বললেন জামায়াত আমির ৭.৮ মাত্রার ভূমিকম্পে ফিলিপাইনে ধসে পড়েছে বহু ভবন ওসমান হাদি হত্যা : সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৭ জুন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

তারেক রহমান মানহানির মামলায় খালাস পেলেন

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৮ সময় দর্শন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল আলীম আদেশ দেনবিয়ষটি নিশ্চিত করেছেন তারেক রহমানের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম।তিনি বলেন, ভুয়া অভিযোগে এক ছাত্রলীগ নেতা মামলাটি করেছিলেন। এটি মিথ্যা প্রমাণিত হওয়ায় বিচারক মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছেন।আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর লন্ডনের একটি পত্রিকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার ছাপা হয়। ওই সাক্ষাৎকারকে কেন্দ্র করে মানহানির অভিযোগ এনে বিএনপির তারেক রহমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান খান তুহিন। হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কগ-৪ এর আদালতে তিনি মামলাটি দায়ের করেন। তুহিন বানিয়াচং উপজেলার তোপখানা মহল্লার আবুল কাশেম খানের ছেলে। মামলাটি দীর্ঘ ১০ বছর ধরে আইনি মোকাবিলা করেন বিএনপির আইনজীবীরা। অবশেষ দীর্ঘ ১০ বছর পর বৃহস্পতিবার আদালতের বিচারক মামলার রায়ে তারেক রহমানকে খালাস প্রদান করেন।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host