1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি-জামায়াত নেতাকর্মীর কোনো অন্যায় আবদার রাখবেন না- এমপি রুমা জুলাই গণঅভ্যুত্থান ১৮ কোটি বাঙালির: এমপি রুমা নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী বৃদ্ধি পাচ্ছে নদ-নদীর পানি, ১১ জেলায় বন্যার আশঙ্কা আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী দেশীয় প্রজাতির মাছের বংশ রক্ষায় অভিযান অব্যাহত; আড়াই লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস ঝড়ের আশঙ্কা কমেছে, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত প্রত্যাহার অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে মানবিক উদ্যোগ বাড়াতে হবে: ডেপুটি স্পিকার সেনা নিহতের পর ইরানে ফের বিমান হামলা শুরু করেছে মার্কিন সেনাবাহিনী

ভাঙ্গুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুল চ্যাম্পিয়ন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ২২৮ সময় দর্শন

ভাঙ্গুড়া(পাবনা)সংবাদাতাঃ
পাবনার ভাঙ্গুড়ায় তিন দিনব্যাপি দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রথম রাউন্ডে ভাঙ্গুড়া উপজেলার আটটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। বুধবার উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা এম হোসেন আলী অডিটরিয়ামে এই প্রতিযোগিতার ফাইনাল ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুল চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। রানার্স আপ হয় উপজেলার মাদারবাড়িয়া উচ্চ বিদ্যালয়।

বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো: শহিদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুব-উল-আলম।

অন্যান্যের মধ্যে দুর্নীতি দমন কমিশনের পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো: হোসেন আলী,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: সাইফুল আলম,বিচারক প্যানেলের সদস্য উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: রুমানা আক্তার,মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আলী আযম,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মামুনুর রশিদ,সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো: সেলিম রেজা,উপজেলা সহকারী প্রোগ্রামার শাহিনুর রহমান ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

‘‘রুখবো দুর্নীতি গড়বো দেশ,হবে সোনার বাংলাদেশ’’- এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক আয়োজিত তিনদিন ব্যাপী স্কুল ভিত্তিক দুনীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছিল ২৯ মে ২০২৩। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভাঙ্গুড়া উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host