1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাঁথিয়ায় পূর্ব বিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৫ প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি ‘এখন টিভি’র সাংবাদিকদের বাধ্যতামূলক ছুটিতে ডিআরইউ’র উদ্বেগ ভাঙ্গুড়া সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজি গণশুনানির জন্য অনুসন্ধান চলছে ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত ২ সরিষা ফসলের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১৩ পদে নিয়োগ বরকতময় মাস মাহে রমজান শুরু, ব্যাংক ও অফিস চলছে পরিবর্তিত সময়সূচিতে আজ থেকে সব স্কুল-কলেজ-মাদরাসায় ছুটি

ভাঙ্গুড়া উপজেলা পরিষদের মাসিক ও আইন শৃংখলা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৩৭২ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি: রবিবার (২৮ মার্চ) পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা চেয়ারম্যান মো: বাকি বিল্লাহর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান। এতে উপজেলা পরিষদের প্রতিটি দপ্তরের উন্নয়নমুলক কার্যক্রমের পর্যালোচনা ও বিভিন্ন কর্মসূচী নিয়ে আলোচনা এবং কতিপয় সিদ্ধান্ত গৃহিত হয়।

এর আগে আইন শৃংখলা বিষয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান। সভায় গত সভার সিদ্ধান্ত সমূহ পাঠ ও পরবর্তী করনীয় বিষয়ের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে ভাঙ্গুড়া উপজেলার আইন শৃংখলার বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয়।

সভা দু’টিতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: বাকি বিল্লাহ, ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রন্জু,সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ,প্রেসক্লাব সভাপতি অধ্যাপক মাহবুব-উল-আলম,অধ্যাপক (অব:) জেব-উন-নাহার পিনি, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আব্দুস সালাম,সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: রফিকুল ইসলাম,সাংবাদিক মইনুল হোসেন ও মানিক হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host