1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে অটোভ্যানচালক কিশোরের লাশ উদ্ধার পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আদানির গোড্ডা কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু আগামী ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের ঘোষণা আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি এসএসসি পুনঃনিরীক্ষায় বদলে গেল শিক্ষার্থীদের ভবিষ্যৎ খানমরিচ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা হজের নিবন্ধন শেষ ২৪ সেপ্টেম্বর, বাড়বে না সময়

সেই দু’শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান

মো. মনিরুজ্জামান ফারুক
  • আপডেটের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৩২৮ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ার বাবা-মা হারা এতিম ছোট্ট দু’শিশু মরিয়ম ও তার ভাই ইসমাইলের সকল দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।তারেক রহমানের পক্ষে শনিবার (৮ নভেম্বর) বিকেলে ওই দু’শিশুর খোঁজখবর নিতে উপজেলার প্রত্যন্ত মাদারবাড়িয়া গ্রামে ছুটে আসেন ‘আমরা বিএনপি পরিবার’ নামের একটি সংগঠন।

সংগঠনের পক্ষে অনুষ্ঠানের বিশেষ অতিথি পাবনা-৩ (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনের ধানের শীষের প্রার্থী ও কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এতিম ওই দু’শিশুর হাতে নগদ অর্থ তুলে দেন।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস শিশু মরিয়ম ও ইসমাইলের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, ‘আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশে এই নিভৃত পল্লীর একটি অসহায় পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন আমরা বিএনপি পরিবার। আমরা সংগঠনটির সকল সদস্যের মঙ্গল কামনা করি। মহান আল্লাহ যেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই মানবিক কাজকে কবুল করুন।’

অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন সংগঠনের পক্ষে মরিয়ম ও তার ছোট ভাই ইসমাইলের পড়াশোনার জন্য মাসিক শিক্ষা বৃত্তির ঘোষণা দেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা।

এসময় ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহবায়ক নুর মোজাহিদ স্বপন, সদস্য সচিব সরদার জাফর ইকবাল হিরোক,সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, সদস্য সচিব সরদার আতাউর রহমান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, উপজেলার মাদারবাড়িয়া গ্রামের দু’শিশু মরিয়ম ও ইসমাইলের হতদরিদ্র বাবা ওয়াজেদ আলী পাঁচ বছর আগে স্ট্রোক করে মারা যান। বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরেছিলেন মা আজিমা খাতুন। কিন্তু সম্প্রতি তারও মৃত্যু হলে এতিম শিশুগুলো অসহায় হয়ে যায়। বাবা-মা ছাড়া জরাজীর্ণ একটি ঘরে খুব কষ্টে জীবনযাপন করছিলেন তারা। এ নিয়ে গত ৩০ অক্টোবর ‘ছোট্ট শিশু মরিয়মের কাঁধে এখন সংসারের বোঝা!’ – শিরোনামে  বিভিন্ন পত্রিকায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তার পক্ষ থেকে ‘আমরা বিএনপি পরিবার’ তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host