1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

ভাঙ্গুড়ায় ট্রলির সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে গৃহবধূ নিহত

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৩৬৩ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় স্যালো ইঞ্জিলচালিত ট্রলির সঙ্গে অটোভ্যান গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে সম্পা খাতুন (৪০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে পৌর শহরের ভাঙ্গুড়া বাজার এলাকার বাংলালিংক টাওয়ারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ তিন সন্তানের জননী ও পৌরশহরের দক্ষিণ মেন্দা শাহপাড়া মহল্লার লিটন হোসেনের স্ত্রী।

এ ঘটনায় আরিফুল ইসলাম ও আতাউর রহমান নামের দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ট্রলিচালক ও হেলপারকে আটক করেছে।

জানা গেছে, গৃহবধূ সম্পা তার ছোট মেয়েকে মাদরাসা থেকে আনতে অটোভ্যান গাড়িযোগে যাচ্ছিলেন। পথে দুপুর ১ টার দিকে ভাঙ্গুড়া বাজার এলাকার বাংলালিংক টাওয়ারের পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি স্যালো ইঞ্জিনচালিত ট্রলি ও মোটরসাইকেলের সঙ্গে ওই ভ্যান গাড়ির সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই ওই গৃহবধূ নিহত হন। এঘটনায় আরিফুল ও আতাউর নামের মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন এবং উন্নত চিকিৎসার জন্য আহত দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান,এঘটনায় ট্রলির চালক ও হেলপারকে আটক করা হয়েছে। আর পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host