1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাঁথিয়ায় পূর্ব বিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৫ প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি ‘এখন টিভি’র সাংবাদিকদের বাধ্যতামূলক ছুটিতে ডিআরইউ’র উদ্বেগ ভাঙ্গুড়া সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজি গণশুনানির জন্য অনুসন্ধান চলছে ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত ২ সরিষা ফসলের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১৩ পদে নিয়োগ বরকতময় মাস মাহে রমজান শুরু, ব্যাংক ও অফিস চলছে পরিবর্তিত সময়সূচিতে আজ থেকে সব স্কুল-কলেজ-মাদরাসায় ছুটি

ভাঙ্গুড়ায় টিসিবি’র পণ্য ক্রয়ে ব্যাপক সাড়া: কার্ড বাড়ানোর দাবি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৩৫৮ সময় দর্শন

ভাঙ্গুড়া সংবাদদাতা:

পবিত্র রমজান উপলক্ষে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় স্বল্প মূল্যে টিসিবি’র পণ্য ক্রয়ে ব্যাপক সাড়া পড়েছে। সোমবার উপজেলার অষ্টমণিষা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ইউএনও মোহাম্মদ নাহিদ হাসান খান হ্যান্ড মাইকে ভর্তুকি মূল্য টিসিবি’র পণ্য ক্রয়ের জন্য আহবান জানান।

তখন মূহুর্তের মধ্যে কয়েক’শ ব্যক্তি জড়ো হয়ে যান। এই প্যাকেজের আওতায় ৪৬০ টাকায় ৩টি নিত্য প্রয়োজনীয় পণ্য, যথা- ১১০টাকায় ২কেজি চিনি, ১৩০ টাকায় ২কেজি মশুরের ডাল ও ২২০টাকায় ২লিটার সয়াবিন তেল বিক্রি করা হয়। মোট ৮৬৮জন কার্ডধারী উপকারভোগী ব্যক্তি ওইসব পণ্য সংগ্রহ করেন।


এদিকে বাজার মুল্যর চেয়ে টিসিবি পণ্যের মূল্য অনেক কম হওয়া সত্তেও নিম্ন আয়ের অনেক মানুষ স্বল্প মূল্যের ওই পণ্য ক্রয় করতে পারেনি বলে জানা গেছে। অষ্টমণিষা ইউপি চেয়ারম্যান সুলতানা জাহান বকুল বলেন,তার এলাকায় টিসিবি পণ্যের দ্বিগুণ চাহিদা রয়েছে। তাই উপকারভোগীর কার্ড সংখ্যা  বাড়ানোর জন্য তিনি দাবি করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন,পবিত্র রমজান উপলক্ষে গত রবিবার দিলপাশার ইউনিয়নের কার্ডধারীদের মাধ্যমে টিসিবি’র নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে। প্রথম পর্যায়ে আগামী ২৮ মার্চের মধ্যে অর্থাৎ রমজান শুরুর আগেই পৌরসভাসহ উপজেলার ছয়টি ইউনিয়নের সর্বমোট ৭০৫৮জন উপকারভোগীর নিকট এইসব পণ্য বিক্রয় করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host