1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না-চিফ প্রসিকিউটর রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময় চাটমোহরে কোনো বহিরাগতকে মেনে নেওয়া হবে না : এমপি রুমা আন্দোলনে দণ্ডপ্রাপ্ত এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না- ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে স্কুল শিক্ষিকা কথিত প্রেমিকসহ আটক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৭১৬ সময় দর্শন
অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে স্কুল শিক্ষিকা কথিত প্রেমিকসহ আটক

বিশেষ প্রতিনিধিঃ
পাবনার চাটমোহরে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আয়শা খাতুন (৩৬)নামের এক স্কুল শিক্ষিকাকে তার কথিত প্রেমিক আব্দুর রহিম(৩৩)সহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার(৩০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ওই শিক্ষিকার নিজ শয়ন কক্ষ থেকে তাদের আটক করে পুলিশ। আয়শা খাতুন চিনাভাতকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ও নিমাইচাড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের আনিছুর রহমান এর মেয়ে। আর তার কথিত প্রেমিক আব্দুর রহিম উপজেলার ছাইকেলা ইউনিয়নের কাঠেঙ্গা গ্রামের মৃত ছফুর প্রাং এর ছেলে।

এলাকাবাসি জানান, অবিবাহিত স্কুল শিক্ষিকা আয়শা খাতুন এর বাড়িতে তার কথিত প্রেমিক আব্দুর রহিম এর আগেও একাধিকবার এসেছে। তাদের চলাফেরা সন্দেহ জনক হলে স্থানীয়রা তাদের উপর নজর রাখতে শুরু করেন। এর ধারাবাহিকতায় গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে কথিত প্রেমিক আব্দুর রহিম কে মির্জাপুর বাজারে ঘোরা ফেরা করতে দেখেন। এতে স্থানীয় কয়েক যুবক তার উপর নজর রাখেন। তার একপর্যায়ে গোপনে নজর রাখালে রাত ১১টার দিকে দেখতে পান কথিত প্রেমিক আব্দুর রহিম ওই শিক্ষিকার ঘরে প্রবেশ করেন।এরপর আরও নিশ্চিত হওয়ার জন্য তারা কয়েক ঘন্টা আশপাশে অবস্থান করতে থাকেন। অবশেষে ভোর রাতে ওই শিক্ষিকার শয়ন কক্ষ থেকে কথিত প্রেমিক আব্দুর রহিম বেড় হতে লাগলে স্থানীয়রা জড়ো হলে আব্দুর রহিম ওই শিক্ষিকার গৃহেই আত্মগোপনের চেষ্টা করেন। এখবর চারিদিকে ছাড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা জমা হয়ে তার বাড়ি ঘেরাও করে রাখেন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিমাইচড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নুর জাহান বেগম মুক্তি ঘটনা স্থলে উপস্থিত হলে হান্ডিয়াল তদন্ত কেন্দ্রের পুলিশ বেলা ১১টার দিকে হাজির হয়ে দুজনকে আটক করে নিয়ে যায়।

ঘটনার বিষয়ে হান্ডিয়াল তদন্ত কেন্দ্রের আইসি এসএম নুরুজ্জামান জানান, তাদের আটক করে চাটমোহর থানায় প্রেরণ করা হয়েছে।

এবিষয়ে চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আটককৃত দের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host