1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু

ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের সম্প্রসারিত ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৫৫২ সময় দর্শন
ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের সম্প্রসারিত ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন

ভাঙ্গুড়া প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের সম্প্রসারিত ভবন ও হল রুম নির্মাণ কজের ভিত্তি প্রস্তার স্থাপন ও শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার(২০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা চত্ত্বরে উপজেলা প্রশাসন কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায় )এর আওতায় জেলার এই উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসন ও প্রকৌশল অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ও ভুমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো. বাকী বিল্লাহ, পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল, উপজেলা প্রকৌশলী মোছাঃ আফরোজা পারভীন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান এর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) বিপাশা হোসাইন, ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, ভাঙ্গুড়া থানার ওসি মুঃ ফয়সাল বিন আহসান, সমাজ সেবা অফিসার মো. জাহিদুল ইসলামসহ প্রমুখ।

জানা গেছে, উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায় )এর আওতায় প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে সম্প্রসারিত ভবন ও হল রুমের নিমার্ণ কাজ আগামী বছরের ডিসেম্বের মাসের ২১ তারিখে সমাপ্তি হবে  ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host