1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

রিজভী-দুলুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ২৩২ সময় দর্শন
রিজভী-দুলুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অনলাইন ডেস্কঃ

রাজধানীর শাহবাগ থানায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি নেতা রুহুল কবির রিজভী, রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস আজ সোমবার এই আদেশ দেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৮ সালের মার্চ মাসে শাহবাগ থানায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র আজ আমলে নিয়েছেন আদালত। এই মামলায় পলাতক আসামি বিএনপি নেতা রুহুল কবির রিজভী, রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। রিজভী ও দুলু ছাড়া বাকি চারজনের নাম জানা যায়নি।

আগামী ১২ ডিসেম্বর আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই মামলায় অভিযোগপত্রভুক্ত মোট আসামির সংখ্যা ১৮। এর মধ্যে ১২ জন জামিনে আছেন। আজ শুনানির সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host