1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ হত্যা মামলায় ৪ মাসে গ্রেফতার ২ ঢাকার চারপাশে নদীদূষণ রোধ ও নৌপথ সচলের সিদ্ধান্ত ফ্যাসিস্ট যা করেছে, আপনাদের কর্মকাণ্ড হুবহু এর ফটোকপি: বললেন জামায়াত আমির পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদানের তারিখ ১ অক্টোবর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভাঙ্গুড়ায় উপজেলা স্কাউটসের প্রথম ডে-ক্যাম্প অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় দিনব্যাপী স্কাউটসের প্রথম ডে-ক্যাম্প কর্মসূচি অনুষ্ঠিত সুজুকি বাইক ক্রেতাদের বীমা সুরক্ষায় মেটলাইফ ও র‍্যানকন মোটর বাইকস লিমিটেড এর চুক্তি মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে বোমাসদৃশ বস্তু, তৎপর বোমা নিষ্ক্রিয়কারী দল

জনগণকে বাঁচাতে যেখান থেকে হোক টিকা সংগ্রহ করবে সরকার’

নিজস্ব  প্রতিবেদকঃ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৬০১ সময় দর্শন

করোনার টিকা নিয়ে কারো সঙ্গে বিশেষ কোনো সম্পর্কের দরকার নেই, জনগণকে বাঁচাতে হলে যেখান থেকেই পারে টিকা সংগ্রহ করবে সরকার বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার সকালে বনানী কবরস্থানে শহীদ শেখ জামালের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে ও পরে দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন কাদের। তিনি বলেন, দোষারোপের রাজনীতি পরিহার করে দলমত-নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সবার অভিন্ন শত্রু করোনাকে মোকাবিলা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশকে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির ট্র্যাজেডি থেকে জাতিকে মুক্তি দিতে হবে। তিনি আরও বলেন, যে যেই দলই করুক হত্যার রাজনীতি কারো কাম্য নয়। যারা ১৯৭৫-এর নির্মম হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িত ছিলেন, তারাও কিন্তু রেহাই পায়নি, হত্যা হত্যাকেই ডেকে আনে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর এই নৃশংস হত্যাকাণ্ড না হলে আরও একটি খুনিদল জিয়াউর রহমানকে হত্যা করার সাহস পেত না। জিয়াউর রহমান নিজেই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন এবং তার পরিণতি তাকে ভোগ করতে হয়েছে। এ সময় তিনি বিএনপিকে হত্যা, ষড়যন্ত্র ও সন্ত্রাসের পথ থেকে সরে আসার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host