1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় ইউএনও’র উদ্যোগে ৫ কিলোমিটার সড়কে বৃক্ষ রোপণ মেসওয়াকের তাৎপর্য ও ফজিলত ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস ঈশ্বরদীতে শ্রমিক অবরোধে তীব্র যানজট ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে সিল্কসিটির বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : তথ্য উপদেষ্টা আ. লীগ ও জামায়াত-এনসিপিকে যারা দাঁত ভাঙা জবাব দিতে পারবে সেই নেতাকে নির্বাচন করুন- এড. মাসুদ খন্দকার

মামুনুলের বিয়ে নিয়ে হেফাজতের মাথাব্যথা নেই

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৫০৮ সময় দর্শন

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হকের দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, এটি তার ব্যক্তিগত বিষয়। এ নিয়ে হেফাজতের কোনো মাথাব্যথা নেই, আলোচনা নেই। ওনার (মামুনুল হক) বিয়ে শরিয়ত সম্মত ও বৈধ।

রোববার (১১ এপ্রিল) চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় একটি সভা করে হেফাজত। বেলা সাড়ে ১১টায় সভাটি শুরু হয়। চলে বিকেল পৌনে ৪টা পর্যন্ত। সভায় মামুনুলের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী।

কী আলোচনা হয়েছে- জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে তেমন বেশি আলোচনা হয়নি। ওনার বিবাহ শরীয়ত সম্মত ও বৈধ। এটা ওনার ব্যক্তিগত বিষয়। এটা নিয়ে হেফাজতের কোনো মাথাব্যথা নেই, আলোচনাও নেই।’

সভায় লকডাউনে মাদরাসা খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। মাদরাসা বন্ধের ষড়যন্ত্র বরদাশত করা হবে না বলেও জানান হেফাজতের এ সাংগঠনিক সম্পাদক।

সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়া মামলাগুলো প্রত্যাহার করে দ্রুত গ্রেফতারদের মুক্তি দেওয়ার দাবি জানানো হয়। এসময় সংগঠনের নেতাকর্মীদের হয়রানি বন্ধের দাবিও জানান হেফাজতের নেতারা। এছাড়া আগামী ২৯ মে হাটহাজারী মাদরাসায় ওলামা মাশায়েখ সম্মেলন করার সিদ্ধান্ত হয়েছে সভায়।

সভায় হেফাজতের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী, হেফাজত নেতা মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা সালাউদ্দিন নানুপুরি, মাওলানা আবদুল আউয়াল, মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজি প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে এক নারীসহ হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয়রা। এরপর সেখান থেকে হেফাজতের নেতাকর্মীরা মামুনুলকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় মামুনুলের দ্বিতীয় বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে এবং এ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। এ বিষয়ে মামুনুল বেশ কয়েকবার লাইভে এসে ব্যাখ্যা দিলেও তা নিয়ে এখনো বিতর্ক চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host