1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
দুই বছর পর পুকুরে মিলল মা-ছেলের কঙ্কাল, গ্রেপ্তার ৩ পদ্মার ৩৫ কেজি ওজনের বাঘাআইড় বি‌ক্রি ৬৫ হাজার টাকায় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী শিশু রামিসা হত্যা-ধর্ষণ মামলায় আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিলো সরকার শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় বিচার শুরু ১ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন প্রণয় ভার্মা বায়তুল মুকাররমে ঈদুল আযহায় ৫টি জামাত: ইমাম ও মুকাব্বিরের তালিকা প্রকাশ ভ্যাপসা গরমে দিশাহারা দেশবাসী, বৃষ্টির জন্য দোয়া রামিসার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর সিআইডির ত্রিশালে নজরুলজয়ন্তী উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মায়ের করোনা হলে সন্তানকে দুধ খাওয়ানো কতটুকু ঝুঁকি?

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৯৮৫ সময় দর্শন

শিশু জন্মের পর থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত মায়ের দুধ খেলে তার বিকাশ ভালো হয়। রোগপ্রতিরোধে মায়ের দুধের বিকল্প নেই। কিন্তু সন্তান প্রসবের পর কিংবা কয়েক মাস বয়সী সন্তান থাকা অবস্থায় অনেক মা করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। ফলে মহামারীর মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, করোনা আক্রান্ত মা কী তার বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারবেন? খাওয়ানোর ফলে বাচ্চার সংক্রমিত হওয়ার ঝুঁকিই বা কতটুকু?

এ বিষয়ে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের স্ত্রী রোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. তাহমিনা পারভীন বলেন, এখন পর্যন্ত করোনা আক্রান্ত মায়ের দুধ এবং তা খাওয়ানোর মধ্য দিয়ে শিশুর সংক্রমণের প্রমাণ তারা পাননি। ফলে বাচ্চাকে অবশ্যই মায়ের বুকের দুধ খাওনোর পরামর্শ দেন তিনি।

তবে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে ডা. তাহমিনা পারভীন বলেন, বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় মাকে অবশ্যই মাস্ক পরতে হবে। দুধ খাওয়ানোর আগে সেটি পরিষ্কার-পরচ্ছিন্ন করে নিতে হবে। শিশুকে ধরার আগে ও পরে ভালোভাবে হাত পরিষ্কার এবং জীবাণুমুক্ত করে নিতে হবে। মায়ের ব্যবহৃত এবং হাত দিয়ে ধরা সবকিছু নিয়মিত পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখার পরামর্শ দেন তিনি।

এদিকে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের স্ত্রী রোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যপক ডা. তাহমিনা বেগম বলেছেন, করোনা আক্রান্তের ফলে মাকে লাইফ সাপোর্টে অথবা আইসিইউতে নিতে হলে, তার বুকের দুধ প্রেস করে শিশুকে খাওয়ানোর আগে অবশ্যই পাত্রসহ আনুষঙ্গিক বস্তুগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে বিশেষ নজর দিতে হবে।

সূত্র: ডক্টর টিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host