1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জাহেদ ইস্যুতে ঢাকার কড়া প্রতিবাদ, ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার তলব ভাঙ্গুড়ায় জামায়াত এমপির ঐচ্ছিক তহবিল থেকে দরিদ্রদের আর্থিক সহায়তা প্রদান দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদের জেলের ভয় দেখাবেন না-জামায়াত আমির ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক চাটমোহরে গাঁজা ও নগদ টাকাসহ গ্রেফতার ২ শিক্ষা খাতে প্রায় ৮৩ হাজার মামলা বিচারাধীন, জানালেন শিক্ষামন্ত্রী মাদক সেবনের দায়ে ভাঙ্গুড়ায় যুবকের কারাদণ্ড

সাখাওয়াত হোসেন শফিককে রংপুর বিভাগীয় আ’লীগ সাংগঠনিকের দায়িত্ব দেয়ায় অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৭৯৬ সময় দর্শন

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সহসভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ-সম্পাদক বগুড়া জেলার কৃতি সন্তান।

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক ভাইকে রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের নতুন দায়িত্ব দেওয়ায় ডিডিএননিউজ বিডি ডটকম এর প্রকাশক ও সম্পাদক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কমিটির সাবেক ছাত্রলীগ নেতা প্রভাষক গিয়াস উদ্দিন অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

এর আগে গত (৩০ মার্চ) মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে বিভাগীয় পর্যায়ে সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব পুনর্বণ্টনের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন শফিককে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোনীত করার পর তাকে সিলেট বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছিল। আর সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে চট্টগ্রামে, বিএম মোজাম্মেল হককে খুলনায়, আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে রংপুরে, এসএম কামাল হোসেনকে রাজশাহীতে, মির্জা আজমকে ঢাকায়, আফজাল হোসেনকে বরিশালে, শফিউল আলম চৌধুরী নাদেলকে ময়মনসিংহে দায়িত্ব দেওয়া হয়েছিল।

এছাড়াও চার যুগ্ম সাধারণ সম্পাদকদের মধ্যে মাহাবুব-উল-আলম হানিফ সিলেট ও চট্টগ্রাম বিভাগে, শিক্ষামন্ত্রী ড. দীপু মণিকে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদকে রংপুর ও রাজশাহী বিভাগে এবং আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে খুলনা ও বরিশাল বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host