1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তীব্র লোডশেডিংয়ে গরমে ত্রাহি অবস্থায় দেশের মানুষ ভাঙ্গুড়ায় যুবদল নেতা হিমেল রানার স্ত্রীর সুস্থতা কামনায় দোয়া ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন চলনবিল বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজে বৃত্তিপ্রাপ্ত ৩০ শিক্ষার্থীকে পুরস্কার ও সনদ প্রদান ৬৯০ বন্দি এখনও পলাতক, ১৬৬ জনের তথ্য নেই: কারা মহাপরিদর্শক প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা কমিশনিং লাইসেন্সে আটকে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন চার বছরের শিশু ধর্ষণ চেষ্টা, যুবককে পিটিয়ে পুলিশে সোপর্দ ওসমান হাদীর খুনিদের ফেরতের বিষয়ে কঠোর অবস্থানে ঢাকা

১১ এপ্রিল থেকে আন্ত:নগর ট্রেনের টিকিট বিক্রি বন্ধ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৪১৬ সময় দর্শন

অনলাইন ডেস্ক : আগামী ১১ এপ্রিল থেকে সব ধরনের আন্ত:নগর ট্রেনের টিকিট বিক্রি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ( ৩১ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

রেলওয়ের উপ-পরিচালক (টিসি) মো. নাহিদ হাসান খানের স্বাক্ষর করা এক চিঠিতে বলা হয়, মহামারি করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ রেলওয়ের যাত্রীবাহী ট্রেনের টিকিট ইস্যুর ক্ষেত্রে নতুন নিয়ম প্রবর্তন করা হয়।

সংশোধনীগুলো হলো:

১. বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসনসংখ্যার ৫০ শতাংশ টিকিট একই সঙ্গে অনলাইন, মোবাইল অ্যাপ ও কাউন্টারে যুগপৎভাবে সকাল ৮টা থেকে অগ্রিম ব্যবস্থাপনায় ইস্যু করা।

২. আগামী ১১ এপ্রিলের পর আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখা।

৩. আন্তঃনগর ট্রেনে ক্যাটারিং সেবা প্রদান ও ট্রেনে রাত্রিকালীন বেডিং সরবরাহের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করা।

টিকিট ইস্যুর উল্লেখিত সংশোধনীগুলো আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে। এক্ষেত্রে সময়ে সময়ে জারীকৃত টিকিট ইস্যু এবং স্বাস্থ্যবিধি পরিপালন করার অন্যান্য নিয়মাবলী অপরিবর্তিত থাকবে।

দিন দিন দেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় দুই সপ্তাহের জন্য ৬০ ভাগ ভাড়া বৃদ্ধি করে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করার সিদ্ধান্ত নেয় সরকার। যা বুধবার ( ৩০ মার্চ) থেকে দুই সপ্তাহের জন্য কার্যকর থাকবে।

শরিফুল আলম বলেন, সরকারি সিদ্ধান্ত মোতাবেক ১১ তারিখ পর্যন্তই রেলের টিকিট বিক্রি করা হবে। তারপর নতুন সিদ্ধান্ত আসলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ১১ তারিখের পরও সব ধরনের লোকাল ট্রেন চালু থাকবে।’

এর আগে সোমবার গণপরিবহনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা জারি করে সরকার।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে করোনা প্রতিরোধে মোট ১৮ দফা নির্দেশনা জারি করা হয়। সেখানে এ কথা বলা হয়।

এর আগে করোনার সংক্রমণ শুরু হলে ২০২০ সালের ৩১ মে থেকে গণপরিবহনে অর্ধেক আসন খালি রাখতে বলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। তখন বাসমালিকদের দাবির মুখে বাসের ভাড়া ৬০ ভাগ বাড়ায় সরকার।

এর আগে দীর্ঘদিন গণপরিবহন চলাচল বন্ধ থাকে। তবে করোনার সংক্রমণ কিছুটা কমে আসায় গত বছরের ১ সেপ্টেম্বর থেকে আবারও বাসের সব সিটে যাত্রী পরিবহন শুরু হয়।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী জানান, ‘আমাদের সব ট্রেনে আমাদের যে কয়টি আসন আছে, তার অর্ধেক টিকিট বিক্রি হবে।

আর আন্তঃনগর ট্রেনের কিছু অগ্রিম টিকেট বিক্রি আছে। তা যদি ৫০ শতাংশের বেশি হয়ে থাকে, তাহলে কিছু করার নেই। কিন্তু এখন থেকে আর ৫০ শতাংশের বেশি টিকিট বিক্রি করব না।’

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host