1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, যুবককে পিটিয়ে থানায় সোর্পদ ওসমান হাদীর খুনিদের ফেরতের বিষয়ে কঠোর অবস্থানে ঢাকা মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা বাংলাদেশের আবহাওয়া উপযোগী এয়ার কন্ডিশনার আনল আইটেল অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী আমির হামজার গাড়িবহরে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি-জামায়াত সেক্রেটারির বিবৃতি বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস, ৯ উইকেটে জিতল বাংলাদেশ অর্থাভাবে থমকে যাচ্ছে চা বিক্রেতা বাবার দুই সন্তানের উচ্চশিক্ষার স্বপ্ন

চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, যুবককে পিটিয়ে থানায় সোর্পদ

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১১ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রিন্টু (১৯) নামে এক যুবককে পিটিয়ে পুলিশে সোর্পদ করেছে ক্ষুব্ধ জনতা।

রবিবার (১৬ আগস্ট) বিকেলে পৌরশহরের ভদ্রপাড়া রেললাইনপাড়ায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত যুবক ওই এলাকার রব্বান আলীর ছেলে। এ ঘটনায় থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বেলা ১১ টার দিকে ভুক্তভোগী শিশুটি নিজ বাড়ির আঙিনায় খেলছিল।এসময় প্রতিবেশি যুবক রিন্টু শিশুটিকে তার বাড়িতে ডেকে নিয়ে ঘরের মধ্যে পরনের হাফপ্যান্ট খুলে ধর্ষণ চেষ্টা চালায়। এমন সময় শিশুটির মা মেয়েকে খুঁজতে সেখানে গেলে অভিযুক্ত যুবক দৌঁড়ে পালিয়ে যায়।

পরে বিকেল ৪ টার দিকে তাকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করলে সে ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করে। এসময় স্থানীয় ক্ষুব্ধ জনতা তাকে পিটুনি দিয়ে পুলিশের নিকট সোর্পদ করে।

বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল আযম জানান, ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা করেছে। সোমবার অভিযুক্তকে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host