1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক অর্থনীতি ঘুরে দাঁড়াতে আরও দুই বছর সময় লাগবে, বললেন অর্থমন্ত্রী ২৩ জুন ঘিরে বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা, র‍্যাবের সতর্কবার্তা মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী ধান মাড়াই করতে এসে শ্রমিকের মৃত্যু;মারধরের অভিযোগ খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড  বেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ৩ মাসে যে উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল পরিত্যক্ত কূপে ছাগল তুলতে নেমে একই পরিবারের ৪ জন নিহত

শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে আইএসইউতে প্রশিক্ষণ কর্মশালা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৮৬ সময় দর্শন

অনলাইন ডেস্ক: ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) এর উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেছেন, ভালো শিক্ষক হতে হলে ভালো মানুষ হতে হবে।

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, শিক্ষকদের মানোন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই এবং ছাত্র-শিক্ষক বন্ধুত্বপূর্ণ সুসম্পর্কের জন্য যোগাযোগ দক্ষতা বাড়াতে হবে। শিক্ষার্থীদের উন্নত জীবন গঠনের জন্য মুখ্য ভূমিকা পালন করতে হবে শিক্ষকদের।

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির আইকিউএসি পরিচালক কে. আহমেদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইএসইউ-এর ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ টি এম কাদের নেওয়াজ।

আইকিউএসি অতিরিক্ত পরিচালক লুৎফর রহমানের সঞ্চালনায় কর্মশালায় বিভিন্ন প্রোগ্রামের চেয়ারপার্সন, শিক্ষক-শিক্ষিকা ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host