1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

জোনাইল ইউনিয়ন আ:লীগের সাবেক সভাপতির ছেলে চেয়ারম্যান প্রার্থী

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৬৭ সময় দর্শন

বড়াইগ্রাম উপজেলার ৩ নং জোনাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক নির্বাচিত সভাপতি মোঃ আলিমুদ্দিন মোল্লার ছেলে মোঃ বুলবুল আহম্মেদ আসন্ন ৩ নং জোনাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। জন্মসূত্রে আওয়ামীলীগ পরিবারের সন্তান বুলবুল আহম্মেদ এর বাবা ১৯৫৪-১৯৬৫ সাল পর্যন্ত মৌখিকভাবে ৩ নং জোনাইল ইউনিয়ন আওয়ামীলীগের দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধুর মৃত্যুর পর ১৯৭৫-১৯৭৮ এবং ১৯৭৮-১৯৮৩ সাল পর্যন্ত ৩নং জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের দুইবার নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৭ সালে পুরুষ্কার প্রাপ্ত ইউপি সদস্য ছিলেন। বুলবুল আহম্মেদ এর ছোট ভাই সাহাবুদ্দিন ইসলাম ভুলন ছিলেন একজন বঙ্গবন্ধুর সৈনিক এবং যুবলীগের নিবেদিত প্রাণ। রাজনৈতিক আন্দোলন সংগ্রামে ও দলের মিটিং-মিছিলে অগ্রনী ভূমিকা পালন করতেন। ২০১৬ সালে বঙ্গবন্ধুর রাজনীতি করতে গিয়ে তিনি নিহত হন। বুলবুল আহম্মেদ ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগ রাজনৈতিক দলের সাথে যুক্ত। তিনি বিভিন্ন সময় ছাত্রলীগ ও যুবলীগের দায়িত্ব পালন করেন। তিনি একজন সংগঠক এবং সমাজসেবক। মানুষের সেবা করার উদ্দেশ্যে এবং সর্বদা সমাজের সেবক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৩ নং জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নেন। তিনি আশা করেন জোনাইল বাসির ভালোবাসায় আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host