1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ওসমান হাদীর খুনিদের ফেরতের বিষয়ে কঠোর অবস্থানে ঢাকা মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা বাংলাদেশের আবহাওয়া উপযোগী এয়ার কন্ডিশনার আনল আইটেল অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী আমির হামজার গাড়িবহরে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি-জামায়াত সেক্রেটারির বিবৃতি বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস, ৯ উইকেটে জিতল বাংলাদেশ অর্থাভাবে থমকে যাচ্ছে চা বিক্রেতা বাবার দুই সন্তানের উচ্চশিক্ষার স্বপ্ন কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা

হোয়াইট হাউজের শীর্ষ পদে বাংলাদেশের জায়ান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১
  • ৫৪৯ সময় দর্শন

অনলাইন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হতে যাওয়া জো বাইডেনের টিমে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত জায়ান সিদ্দিক। বাইডেন-কমলার ট্রানজিশন টিমের বিবৃতি থেকে জানা গেছে, জায়ানকে হোয়াইট হাউজের সিনিয়র ডেপুটি চিফ অব স্টাফ করা হয়েছে। বিবৃতিতে জায়ান সম্পর্কে এভাবে লেখা হয়েছে, ‘বাংলাদেশ থেকে এসে নিউইয়র্কে বেড়ে ওঠা সিদ্দিক প্রিন্সটন ইউনিভার্সিটি এবং ইয়েল ল স্কুল থেকে গ্র্যাজুয়েশন করেছেন। ’ জায়ান কাজ করবেন বাইডেনের ডোমেস্টিক এবং ইকোনমিক টিমে। বাইডেন-কমলার সঙ্গে জায়ান এর আগেও কাজ করেছেন। ভাইস প্রেসিডেন্ট হতে যাওয়া কমলার ডিবেটের প্রস্তুতি দলের সদস্য ছিলেন তিনি।

 

তারও আগে তিনি বেটো ও’রউর্কের প্রেসিডেনসিয়াল ক্যাম্পেইনের সিনেট ক্যাম্পেইন টিমের সিনিয়র পলিসি অ্যাডভাইজার হিসেবে কাজ করেন। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের ল ক্লার্ক হিসেবেও কাজ করার অভিজ্ঞতা আছে তার। জো বাইডেন ক্ষমতায় আসার আগেই ঘোষণা দেন প্রশাসনে বৈচিত্র্য আনতে বৈষম্য কমাবেন। নির্বাচনে জিতে সেই কথা তিনি রাখছেন। যোগ্যতার ভিত্তিতে কৃষ্ণাঙ্গদের যেমন নিয়োগ দিচ্ছেন, তেমনি বিভিন্ন জাতিসত্তার মানুষদেরও কাছে রাখছেন। এর আগে তিনি কাশ্মীরের মেয়ে আয়েশা শাহকে ডিজিটাল স্ট্র্যাটেজি টিমের সিনিয়র পদে নিয়োগ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host