1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শিক্ষকদের মর্যাদা দিলে, বাড়বে শিক্ষার মান! ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়াম দেশকে ভালো করতে ইমামতির মতো সমাজেরও দায়িত্ব নিতে হবে আলেমদের-বিরোধীদলীয় নেতা মেজর আখতারুজ্জামান একদিনের রিমান্ডে সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

উল্লাপাড়ায় শিক্ষকের বাড়ির ছাদে ফুটলো রাতের রানী “নাইট কুইন’

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৫৮৩ সময় দর্শন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ করোনাকালে উল্লাপাড়া বিজ্ঞান কলেজের শিক্ষক মোঃ আশরাফুল আলম সরকারের বাসাবাড়িতে এক রাতের রানী হিসেবে খ্যাত “নাইট কুইন” প্রস্ফুটিত হয়ে এক অন্য রকম আনন্দের বারতা বয়ে এনেছে। মঙ্গলবার সন্ধ্যে ৭টা হতে তাদের বাড়ির ছাদে নাইট কুইন ফুল ফুটতে থাকে এবং রাত ১২টায় সর্ম্পূণ ফুটে পরিপূর্নতা লাভ করে। চারিদিকে ছড়িয়ে পড়ে তার সুবাস। সৃষ্টি হয় এক অন্য রকম সুগন্ধময় পরিবেশ।

শিক্ষক আশরাফুল আলম সরকারের স্ত্রী বিলকিছ খাতুন জানান, আমাদের ছেলে পাবনা ক্যাডেট কলেজের শিক্ষার্থী ক্যাডেট নূর এর আবদারে তিন বছর আগে স্থানীয় বৃক্ষ মেলা থেকে তার বাবা তাকে এই নাইট কুইনের চারা গাছটি কিনে দেন। চারাগাছটি ছাদে একটি টবে লাগিয়ে নিয়মিত পরিবারের সদস্যরা পরিচর্যা করে । অবশেষে তিন বছর পর কাংখিত “এক রাতে রানী” বাস্তবে ধরা দেন।

ক্যাডেট নূর জানান, আমরা কখনো নাইট কুইন ফুল ফুটতে দেখি নাই। নাইট কুইন গাছে যখন কলি আসে তখন থেকেই অপেক্ষা করতে থাকি সেই রাত কখন আসবে। অবশেষে করোনাকালের এক রাতের রানী নাইট কুইন ফুটতে শুরু করলো । আমাদের পরিবারের বৃদ্ধ দাদী,বাবা,মা এক চাচাত বোনসহ সবাই কুলি থেকে কিভাবে পূর্ণাঙ্গ ফুল ফুটলো তা প্রত্যক্ষ করলাম। এটা এক রাতের রানীর আগমন প্রত্যক্ষ করার এক অনুপম অনুভূতি। এ যেন রানী এলেন, তিনি জয় করলেন আমাদের এবং দিলেন এক অভূতপূর্ব আনন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host