1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইংরেজি কুইজে পাবনার সেরা শরৎনগর স্কুলের সাদিক ১৭ লাখ ডলারের বৃত্তি পেল আইএসডির ‘ক্লাস অব ২০২৬’ ব্যাচের শিক্ষার্থীরা ৩ মাসের মধ্যে রামিসা হত্যার রায় কার্যকর করা সম্ভব-আইনমন্ত্রী সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারতে নতুন করে আলোচনায় ইনকিলাব জিন্দাবাদ স্লোগান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল, স্বপ্নার মৃত্যুদণ্ড টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে পিটুনি দিয়ে বেঁধে থানায় সোর্পদ পাবনায় নতুন একটি বিসিক শিল্পনগরী হবে: বাণিজ্য ও শিল্পমন্ত্রী জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

মডেল হতে চেয়েছিলেন, মুম্বাইয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১
  • ৬২৯ সময় দর্শন

সংবাদ ডেস্ক: মেয়ে বন্ধুকে ধর্ষণের অভিযোগ। ১৯ বছর বয়সী মডেলকে প্রথমে ধর্ষণ এবং পরে মারধর করা হয় বলে ভারতীয় গণমাধ্যম খবর প্রকাশ করেছে। ওই ঘটনার পর মুখ খুললে ভিডিও ক্লিপিস ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ে।

মিড ডে-র খবর অনুযায়ী, ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার তৈরির জন্য সম্প্রতি গুজরাট থেকে মুম্বাইয়ে আসেন বছর ১৯-এর এক মডেল। মুম্বাইয়ে গিয়ে এক আত্মীয়ের বাড়িতে ওঠেন তিনি। মুম্বাইয়ে আত্মীয়ের বাড়িতে থাকার সময়ই পুনিত শুক্ল নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর পুনিতের সঙ্গে দেখা করার সময় ওই ব্যক্তি আরো কয়েকজনকে ডেকে নেন।

এরপর খাওয়াদাওয়া এবং গল্পের ছলে ওই মডেলকে একটি নির্জন বাড়িতে নিয়ে গিয়ে অত্যাচার করা হয় বলে জানা গেছে জি নিউজের খবরে। ধর্ষণের পর ওই মডেলকে টেনেহিঁচড়ে মারধর করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, বছর ১৯-এর ওই মডেল যদি মুখ খোলেন, তাহলে তাঁর ভিডিও ভাইরাল করে দেওয়া হবে বলেও দেওয়া হয় হুমকি।

ওই চার ব্যক্তির হাত থেকে কোনোক্রমে নিস্তার পেয়ে, ফোন নিয়ে সেখান থেকে পালিয়ে যান বছর ১৯-এর ওই তরুণ মডেল। এরপর ওয়াগলে স্টেট থানায় হাজির হয়ে পুনিত শুক্লসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই মডেল।

আত্মীয়দের সাহায্যে শেষ পর্যন্ত পুনিত শুক্লসহ চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন ওই মডেল। ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়ে যায় শোবিজজুড়ে হৈচৈ। ওই ঘটনার পরপরই পুলিশ পুনিত শুক্ল, রবি জয়সওয়াল এবং অরবিন্দ প্রজাপতিকে গ্রেপ্তার করে। তবে চতুর্থজনকে এখনো গ্রেপ্তার করা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host