1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাসদ কার্যালয়ে আটক ২৯ জন বাদে সবাই ছাড়া পেয়েছেন-ডিএমপির উপকমিশনার পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফরিদপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার চাটমোহরে আনসার-ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচি  ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান প্রাথমিকে শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে তরুণের স্বপ্ন ধূলিসাৎ করা হয়েছে: নাহিদ ইসলাম দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা: পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

স্বামী-স্ত্রী শুধু গাঁজাই খান, তাই জামিন পেলেন

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৫৯২ সময় দর্শন

মাদক মামলায় জামিন পেলেন কমেডিয়ান ভারতী সিং এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া। সোমবার মুম্বাইয়ের আদালত দুজনের জামিন মঞ্জুর করলেন। শোনা গেছে, ভারতী এবং হর্ষের কাছ থেকে খুব কম পরিমাণ অর্থাৎ মাত্র  ৮৬.৫  গ্রামের মতো গাঁজা উদ্ধার হয়েছে। সে কারণেই ১৫ হাজার টাকা বন্ডের বিনিময়ে দুজনের জামিন মঞ্জুর করা হলো। আপাতত আগামী কয়েক দিন অবশ্য বাড়ির নিকটস্থ থানায় গিয়ে নিয়মিত হাজিরা দিতে হবে কমেডিয়ান ও তাঁর স্বামীকে। তাঁরা পাচারের সঙ্গে যুক্ত নন, আর অন্য মাদকদ্রব্যও তাঁরা রাখেন না।

শনিবারই জানা যায়, ভারতী ও হর্ষের বাড়ি ও প্রযোজনা সংস্থার অফিসে তল্লাশি চালান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তদন্তকারী কর্মকর্তারা। সব মিলিয়ে ৮৬.৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার পরই সমন পাঠানো হয় দুজনকে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পৌঁছতেই শুরু হয় জিজ্ঞাসাবাদ।
কর্মকর্তাদের কড়া প্রশ্নের মুখে পড়ে গাঁজা সেবনের কথা স্বীকার করেন ভারতী ও হর্ষ।

তার পরই গ্রেপ্তার করা হয় ভারতীকে। আরো কিছু প্রশ্ন-উত্তরের পর ‘হাতকড়া’ পড়ে হর্ষের হাতেও। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে জানান, ভারতী ও হর্ষ শুধু মাদক সেবন করেন, পাচারের সঙ্গে যুক্ত নন। তাই তাঁদের ও পাচারকারীকে কিলা কোর্টে পেশ করা হয় রবিবার দুপুরে।

সেখানেই বিচারপতি ভারতী ও হর্ষকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠান। তার পরই জামিনের আবেদন জানান হিন্দি টেলিভিশনের এই তারকা দম্পতি। সেই আবেদনের শুনানি সোমবার দুপুরে হয়। ভারতী ও হর্ষকে সাময়িক স্বস্তি দিয়ে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেন আদালত। এরই মধ্যে মাদক অভিযানে যাওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে ও তাঁর টিমের ওপর হামলা করার অভিযোগে তিন অভিযুক্তকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host