1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ইংরেজি কুইজে পাবনার সেরা শরৎনগর স্কুলের সাদিক ১৭ লাখ ডলারের বৃত্তি পেল আইএসডির ‘ক্লাস অব ২০২৬’ ব্যাচের শিক্ষার্থীরা ৩ মাসের মধ্যে রামিসা হত্যার রায় কার্যকর করা সম্ভব-আইনমন্ত্রী সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারতে নতুন করে আলোচনায় ইনকিলাব জিন্দাবাদ স্লোগান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল, স্বপ্নার মৃত্যুদণ্ড টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে পিটুনি দিয়ে বেঁধে থানায় সোর্পদ পাবনায় নতুন একটি বিসিক শিল্পনগরী হবে: বাণিজ্য ও শিল্পমন্ত্রী জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

বঙ্গবন্ধুকে নিয়ে ফাহিম ফয়সালের নতুন গান

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৫৯৪ সময় দর্শন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী ফাহিম ফয়সাল। আবু বকর শিকদারের কথায় গানটির সুর করেছেন জিয়া খান। ‘কে বলে বঙ্গবন্ধু নেই’ শিরোনামের নতুন এই গানটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য সম্প্রতি শুটিং সম্পন্ন করা হয়। গানের কথাগুলো হচ্ছে- ‘৫২ থেকে ৭১, কালরাত্রী থেকে স্বাধীন সূর্যোদয়ে, চিরভাস্বর মৃত্যুঞ্জয়ী, বাংলার ইতিহাসে, কে বলে বঙ্গবন্ধু নেই।’

গানটি নিয়ে ফাহিম ফয়সাল বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চমৎকার বাণী ও সুরের এই গানটিতে কণ্ঠ দিয়ে বেশ ভালো লাগছে। গানটির সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে, এই গানে বঙ্গবন্ধুর জীবনী ফুটে উঠেছে। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ, কালরাত্রী, স্বাধীন বাংলার জন্য রাজপথে বঙ্গবন্ধুর সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ বঙ্গবন্ধু হত্যার বিষয়গুলো গানে উঠে এসেছে। আমার বিশ্বাস, গানটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’

‘কে বলে বঙ্গবন্ধু নেই’ শিরোনামের গানটি প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনে রাত ৮টার বাংলা সংবাদের পর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host