1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

ভাঙ্গুড়া প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা , ভোট ২২ অক্টোবর

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ সময় দর্শন

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত সাংবাদিকতার ঐক্য, আদর্শ ও ঐতিহ্য ধারণ করে চলা পাবনার ভাঙ্গুড়া প্রেসক্লাবের কার্যকরী কমিটির নির্বাচন-২০২৬-এর তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভাঙ্গুড়া প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা করেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ভাঙ্গুড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামীম হাসান। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ভাঙ্গুড়া প্রেসক্লাবের সিদ্ধান্ত ও গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, ক্রীড়া সম্পাদক এবং চারজন কার্যকরী সদস্যসহ মোট ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৭ ও ৮ অক্টোবর সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১১ অক্টোবর। যাচাই-বাছাই শেষে ১৩ অক্টোবর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

আগামী ২২ অক্টোবর ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর বাজারে অবস্থিত ভাঙ্গুড়া প্রেসক্লাব কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host