1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

ভাঙ্গুড়ার নবাগত এসিল্যান্ড নুসরাত জাহান

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন ৪১তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা নুসরাত জাহান।

সোমাবার (২৮ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে তিনি রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে পদায়নের অপেক্ষায় কর্মরত ছিলেন। নুসরাত জাহান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। তাঁর নিজ জেলা টাঙ্গাইলের গোপালপুর উপজেলা।

কর্মস্থলে যোগদানের পর তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামানসহ স্থানীয় সুশীল সমাজ ও নানা পেশার প্রতিনিধিরা ফুলেল শুভেচ্ছা জানান।

দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে নুসরাত জাহান বলেন, সরকারি বিধিবিধান অনুসরণ করে ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক এবং হয়রানিমুক্ত সেবা কেন্দ্রে পরিণত করতে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। অর্পিত দায়িত্ব পালনে তিনি সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host