1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আবহাওয়া উপযোগী এয়ার কন্ডিশনার আনল আইটেল অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী আমির হামজার গাড়িবহরে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি-জামায়াত সেক্রেটারির বিবৃতি বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস, ৯ উইকেটে জিতল বাংলাদেশ অর্থাভাবে থমকে যাচ্ছে চা বিক্রেতা বাবার দুই সন্তানের উচ্চশিক্ষার স্বপ্ন কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী র‌্যাবের পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের উদ্যোগ সীতাকুণ্ডে ৯ শ্রমিকের মৃত্যু, জাহাজে মিলেছে বিষাক্ত হাইড্রোজেন সালফাইড

পদ্মা সেতুর ৫ হাজার ৭০০ মিটার দৃশ্যমান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৩২৫ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদকঃ মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ১ ও ২ নম্বর পিলারের ওপর বসানো হলো ৩৮তম ‘১-এ’ স্প্যান। এর মাধ্যমে দৃশ্যমান হয়েছে সেতুর ৫ হাজার ৭০০ মিটার। শনিবার (২১ নভেম্বর) দুপুর আড়াটার দিকে স্প্যান বসানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সেতুর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক (মূল সেতু) দেওয়ান মো. আবদুল কাদের। ৩৭তম স্প্যান বসানোর ৯দিনের মাথায় বসানো হলো এ স্প্যানটি। গেল মাসে ৪টি স্প্যান বসানো সম্ভব হয়েছে, চলতি মাসে আরো ১টি স্প্যান বসানোর ব্যাপারে আশাবাদী প্রকৌশলীরা। এর আগে সকাল ৯টা ২০ মিনিটের দিকে মুন্সিগঞ্জের লৌহজং এর মাওয়ায় অবস্থিত কনস্ট্রাকশন ইয়ার্ডের স্টিল ট্রাস জেটি থেকে স্প্যানটি নিয়ে রওনা দেয় পৃথিবীর সবচয়ে বড় ভাসমান ক্রেন তিয়ান-ই। প্রায় আধাঘণ্টা পর কাঙ্ক্ষিত পিলারের কাছে পৌঁছায় ৩ হাজার ৬০০ টন সক্ষমতার ক্রেনটি। প্রকৌশলীরা জানিয়েছেন, ভাসমান ক্রেনটি যাতে অবস্থান করতে পারে, সেজন্য আগেই ড্রেজিং করে পর্যাপ্ত গভীরতার ব্যবস্থা করা হয়। ক্রেনটি ২ পিলারের মধ্যবর্তী স্থানে রেখে সুবিধাজনক জায়গায় নোঙর করা হয়। এরপর পজিশনিং শেষে স্প্যানটি পিলারের উচ্চতায় তুলে রাখা হয় পিলারের বেয়ারিংয়ের ওপর। এর মাধ্যমেই দৃশ্যমান হয় সেতুর ৫ হাজার ৭০০ মিটার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host