1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাসদ কার্যালয়ে আটক ২৯ জন বাদে সবাই ছাড়া পেয়েছেন-ডিএমপির উপকমিশনার পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফরিদপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার চাটমোহরে আনসার-ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচি  ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান প্রাথমিকে শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে তরুণের স্বপ্ন ধূলিসাৎ করা হয়েছে: নাহিদ ইসলাম দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা: পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

করোনামুক্ত হয়েছেন চিত্রনায়িকা পলি

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ৫৮৪ সময় দর্শন

টানা ২৫ দিন বিশ্রামে থেকে সুস্থ হয়েছেন চিত্রনায়িকা পলি। গত ১৮ অক্টোবর থেকে অসুস্থ ছিলেন তিনি। পরীক্ষা করে করোনা পজেটিভ আসায় পুরো বিশ্রামে ছিলেন এ নায়িকা। সম্প্রতি করোনা পজেটিভ হয়েছেন এই নায়িকা।

অসুস্থ থাকাকালে বেশ দুর্বল ছিলেন পলি। পাচ্ছিলেন না কোনো স্বাদ-গন্ধ। চিকিৎসকের পরামর্শে বাসাতেই চিকিৎসা চলেছে তার। আলাপকালে এমনটাও জানিয়েছেন সাড়া জাগানো এ নায়িকা।

পলি বলেন, গত সপ্তাহে আবার করোনা পরীক্ষা করিয়েছি। নেগেটিভ আসছে, ভালোই আছি। আমার শ্বশুর ১৬দিন হাসপাতালে ছিলেন। সেখানে আমার যাওয়া আসা ছিল। হয়তো সেখান থেকেই করোনায় আক্রান্ত হয়েছিলাম।’

২০০৩ সালে মোহাম্মদ হোসেন পরিচালিত ‘ফায়ার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় যাত্রা শুরু করেন পলি। এরপর অভিনয় করেন ১১৩টি সিনেমায়। সবশেষ ২০১২ সালে ‘এক নম্বর আসামী’ সিনেমায় দেখা যায় তাকে। প্রযোজনায় করেছিলেন বেশ ক’টি ছবি।  এরপর চলে যান অন্তরালে।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে চিত্রনায়িকা পলি দীর্ঘ সময় পর ক্যামেরার সামনে আসেন। না কোনো সিনেমার শুটিংয়ে নয়, গণমাধ্যম কর্মীদের ক্যামেরাতে দেখা যায় পলিকে। সেসময়ই চলচ্চিত্রের সামনে ও পেছনের নানা কথা বলেন পলি।

এরপর নিয়মিত প্রকাশ্যেই থাকছেন পলি। প্রযোজনা না করলেও চলচ্চিত্রে কাজ করতে আগ্রহী তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host