1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শাপলা চত্বরে হত্যা: শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের গ্রেপ্তারি পরোয়ানা ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮২০ সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আইনি পদক্ষেপের ইঙ্গিত আইনমন্ত্রীর জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে: মোহাম্মদ সেলিম উদ্দিন আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে : মির্জা ফখরুল এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন স্পিকার সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

সাত পাকে বাঁধা পড়লেন সুপারস্টার নায়িকা কাজল

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৭০২ সময় দর্শন

গাঁটছড়া বেঁধেছেন তামিল, তেলেগু ও হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে মুম্বাইয়ের তাজ প্যালেসে ব্যবসায়ী গৌতম কিছলুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন এই সুপারস্টার নায়িকা।

ভারতের ঐতিহ্যবাহী হিন্দু রীতি মেনে সম্পন্ন হয়েছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাই কেবল কাজল-কিছলুর বিয়েতে অংশ নিতে পেরেছেন।

বিয়েতে খাঁটি ভারতীয় বধূ বেশে সেজেছেন কাজল। আর গোলাপি শেরওয়ানিতে বর হয়েছেন কিছলু। সাত পাঁকে ঘুরে একে অপরকে জীবন সঙ্গী করে নিয়েছেন। রাতেই তাদের বিয়ের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) থেকে শুরু হয় কাজলের প্রাক-বিয়ে আনুষ্ঠানিকতা। নিজ ঘরেই তিনি হলুদ ও মেহেদি অনুষ্ঠান করেছেন। সে সময়কার ছবি শেয়ার করেছেন কাজল নিজেই।

বিয়ের অনুষ্ঠান নিয়ে কাজলের বোন নিশা আগরওয়াল বলেন, করোনার জন্য অনুষ্ঠানে বিশেষ আড়ম্বর ছিল না। সব বিধিনিষেধের মধ্যেই আমরা বিয়ের পরিবেশ তৈরি করতে চেয়েছি। কাজলের বিয়ে ও নতুন জীবন শুরু নিয়ে আমরা সবাই খুব আনন্দিত।

কাজলের বর গৌতম একজন সফল উদ্যোক্তা। তার ইন্টেরিয়র ডিজাইন নিয়ে একটি ই-কমার্স প্রতিষ্ঠান রয়েছে। তার সঙ্গে কাজলের আগে থেকেই পরিচয় ছিল।

২০০৪ সাল থেকে বলিউডে যাত্রা শুরু কাজলের। সিংঘম সিনেমায় অজয় দেবগনের সঙ্গে অভিনয় করেছেন কাজল। তামিল, তেলেগু ও হিন্দি সিনেমায় বেশ জনপ্রিয় অভিনেত্রী তিনি।

সম্প্রতি চিরঞ্জীবীর সঙ্গে কোরাতালা শিবা পরিচালিত ‘আচার্য’ এবং কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান টু’ সিনেমার কাজ সম্পন্ন করেছেন কাজল। অন্যদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘প্যারিস প্যারিস’ সিনেমাটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host