1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬ শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শিক্ষকদের মর্যাদা দিলে, বাড়বে শিক্ষার মান! ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

পাত্র পক্ষের সামনে সুপার গার্ল ড্রেসে সাফা

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৭১২ সময় দর্শন

সুপার গার্লের ড্রেসে দেখা মিলল ছোট পর্দার অভিনেত্রী সাফা কবিরকে। তাও সেটা আবার পাত্র পক্ষের সামনে। কিন্তু কেন পরেছেন এমন ড্রেস। সেটা জানা যাবে ‌‘তামাশা’ নাটকে।

দয়াল সাহার রচনায় নাটকটি পরিচালনা করেছেন এম আই জুয়েল। যেখানে সাফা অভিনয় করেছেন রিচি চরিত্রে আর আবরার চরিত্রে দেখা যাবে তৌসিফ মাহবুবকে।

নাটকের গল্পে দেখা যাবে, বহু বছর পাশাপাশি থাকায় দারুণ বন্ধুত্ব গড়ে ওঠে রিচি ও আবরারের মধ্যে। হুটহাট মাথায় যা আসে তাই করে। এক প্রবাসী একদিন পরিবারসহ রিচিকে দেখতে আসে। রিচি তো কিছুতেই বর পক্ষের সামনে যাবে না। আম্মুর অনেক অনুরোধে অবশেষে আসে সুপার গার্লের ড্রেস পরে। এতে তার বিয়েটা ভেঙ্গে যায়। পুরো ব্যাপারটা জানালা দিয়ে ভিডিও করে হাসিতে ফেটে পড়ে আবরার।

রিচি ও আবরার কখনই বাসার কারো কথা শোনে না। একদিন বাসায় কাউকে না বলে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয় দুজন। এমন সময় ম্যাসেজ আসে আবরারের মোবাইল ফোনে।

জানা গেছে, নাটকটি আজ শুক্রবার রাত ১১টা ০৫ মিনিটে প্রচারিত হবে দীপ্ত টিভিতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host