1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় নারী ফুটবল ম্যাচে দর্শকদের উপচেপড়া ভিড় ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিতে হামলা ও গুলিবর্ষণ, আহত ৫ ফরিদপুরে নকল দুধের কারখানায় অভিযান, দুইজনের কারাদণ্ড সরকারকে অস্থিতিশীল করতে তৎপর হাসিনার সমর্থকরা: নিউইয়র্ক টাইমস ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান নিশ্চিত করল বাংলাদেশ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিতে হামলা ও গুলিবর্ষণ, আহত ৫

বিশেষ প্রতিনিধি :
  • আপডেটের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২ সময় দর্শন

পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার সাঁড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, সাঁড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়। মিছিল শুরুর আগমুহূর্তে নেতাকর্মীরা একত্রিত হলে তাদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিকেল সাড়ে পাঁচটার পর ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

আহতরা হলেন, ঈশ্বরদীর পূর্বটেংরী গ্রামের শিপন খাঁর ছেলে মো. সিজান খাঁ (২২), শেরপাড়া গ্রামের রস্তম তারা ওরফে তারা মিয়ার ছেলে রিফাত (২৬), সাহেবপাড়া গ্রামের মজনুর ছেলে মাহিম (২৫), ঈদগাহ এলাকার পিরুর ছেলে রিসাদ (২৬) এবং শেরপাড়া গ্রামের বাবলুর ছেলে রবিউল (১৭)।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় আওয়ামী লীগ সমর্থিত মিলন চৌধুরী ও কাকন বাহিনীর সশস্ত্র সদস্যরা অতর্কিত হামলা চালিয়ে গুলিবর্ষণ করেন।

হামলায় আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসকেরা।

এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মিলন চৌধুরী কিংবা কাকন বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host