1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুর থানার ওসি জেলার শ্রেষ্ঠ : ওসি মাসুদের নেতৃত্বে একের পর এক সাফল্য গোপালগঞ্জে থানা ঘেরাও করে হামলা-আগুন, পুড়ল পুলিশের গাড়ি গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন ফরিদপুরে নেশার টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা টিপে হত্যা পেরুকে ৯ গোলের বন্যায় ভাসাল ব্রাজিলের যুবারা বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ১ নম্বর বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল, এশিয়ায় ১০২ তম এবং বিশ্বে ৪৬৬ তম মহাকাশ গবেষণায় বিশ্বমঞ্চে উজ্জ্বল ঈশ্বরদীর মেয়ে ড. মাহমুদা সুলতানা সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষ থেকে গানপাউডার ও ৫০টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার

ফরিদপুর থানার ওসি জেলার শ্রেষ্ঠ : ওসি মাসুদের নেতৃত্বে একের পর এক সাফল্য

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩ সময় দর্শন

২৪ ঘণ্টার মধ্যে নিখোঁজ ভিকটিম উদ্ধার, দুর্গম চরাঞ্চলে সর্বহারা নকশালদের আস্তানায় অভিযান চালিয়ে তাজা গুলি ও ভারী দেশীয় অস্ত্র জব্দ, একাধিক সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার এবং মাদকের বিস্তার প্রতিরোধ—পাবনার ফরিদপুর থানায় যেন ইতিবাচক পরিবর্তনের নতুন হাওয়া বইছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল হাসান মাসুদের পেশাদার নেতৃত্ব, দূরদর্শী কৌশল ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে মাত্র দেড় মাসের ব্যবধানে ফরিদপুর উপজেলা আজ অপরাধীদের জন্য এক আতঙ্কের জনপদে পরিণত হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট ফরিদপুর থানায় অফিসার ইনচার্জ হিসেবে মো. মনজুরুল হাসান মাসুদ দায়িত্ব গ্রহণের পর থেকেই অপরাধ দমনে এক গুচ্ছ বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়। সাধারণ মানুষের মধ্যে আইনি সুরক্ষার আস্থা ফিরিয়ে আনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুরু হয় একের পর এক ঝটিকা ও নিবিড় অভিযান।
২৪ ঘণ্টার মধ্যে অপহৃত/নিখোঁজ ভিকটিম উদ্ধার:
আইনশৃঙ্খলার দৃশ্যমান অগ্রগতির এক বড় উদাহরণ তৈরি হয় গত ২৪ সেপ্টেম্বর। উত্তর থানা পাড়ার মো: জিন্নাত ফকিরের মেয়ে মোছা: জিয়াসমিন খাতুন নিখোঁজ হলে থানায় একটি জিডি (নং- ১৫৬০) দায়ের করা হয়। ওসির প্রত্যক্ষ তদারকিতে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ২৫ সেপ্টেম্বর নিখোঁজ ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করে স্বজনদের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়।
চর এলাকায় সর্বহারা দমনে সাড়াশী অভিযান, তাজা গুলি ও অস্ত্র জব্দ:
উপজেলার হাদল ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে সর্বহারা নকশাল (লাল পতাকা) বাহিনীর ক্যাডাররা রাতের আঁধারে গুলিবর্ষণ, চাঁদাবাজি ও জলাশয় দখলের চেষ্টা চালাচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৭ সেপ্টেম্বর রাতে কুচলিয়া গ্রামে ওসির নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে উদ্ধার করা হয় ১৫ রাউন্ড চায়না রাইফেলের তাজা গুলি, ১টি চাপাতি, ১টি রামদা ও ৩টি ধারালো দা। সন্ত্রাসীদের এই বড় ধরনের অস্ত্র মজুদ নস্যাৎ করায় নদীবেষ্টিত দুর্গম এলাকার বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত শীর্ষ অপরাধীদের সাঁড়াশি অভিযান:
দীর্ঘদিন ধরে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে কঠোর ভূমিকা পালন করছে পুলিশ। গত ৬ অক্টোবর চালানো বিশেষ অভিযানে ডেমড়া ও রতনপুর এলাকার সিআর অর্থজারী ও পরোয়ানাভুক্ত চার আসামি—শাহ আলম, মিলন হোসেন, মাসুদ রানা ও চাঁদ আলীকে গ্রেফতার করা হয়। এর আগে ২৭ সেপ্টেম্বর ৩ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রওশন মল্লিককে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
মাদক ও অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স:
মাদকমুক্ত সমাজ গঠনে ওসির নেতৃত্বে একের পর এক অভিযানে মিলছে সফলতা। গত ১ অক্টোবর ২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি নজরুল ইসলামকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়। এছাড়া ৫ অক্টোবর ১ পুরিয়া গাঁজাসহ আটক মোমিন প্রাংকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং চুরির মামলার এজাহারনামীয় আসামি মজিবর রহমান ও এমডি সাগরসহ একাধিক অপরাধীকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে।
জেলার শ্রেষ্ঠত্বের প্রবল দাবিদার:
ফরিদপুর উপজেলার সার্বিক নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় ওসির এই দূরদর্শী পদক্ষেপ স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ মানুষের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। স্থানীয়দের মতে, ওসি মো. মনজুরুল হাসান মাসুদের দ্রুত পদক্ষেপ ও জনবান্ধব কার্যক্রম পাবনা জেলার পুলিশি সেবাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। চরাঞ্চলে সর্বহারা বাহিনীর দৌরাত্ম্য থামানো থেকে শুরু করে পরোয়ানা তামিল ও ভিকটিম উদ্ধারে রেকর্ড গড়ে তোলা এই কর্মকর্তা পেশাদারিত্ব ও কর্মদক্ষতার বিচারে আগামী মাসে পাবনা জেলার ‘শ্রেষ্ঠ ওসি’ ক্যাটাগরিতে এক নম্বর দাবিদার হিসেবে বিবেচনা পাওয়ার যোগ্য বলে মনে করছেন সুধীসমাজ।
সার্বিক বিষয়ে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল হাসান মাসুদ বলেন, “অপরাধী যত শক্তিশালী বা প্রভাবশালীই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। ফরিদপুর থানাকে সম্পূর্ণ অপরাধমুক্ত, মাদকমুক্ত ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধানে পুলিশ বাহিনীর এ সাড়াশী অভিযান অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host