পাবনার ভাঙ্গুড়া উপজেলার পরমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন শফিক কামাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সেকেন্দর আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ টেলিভিশনের গীতিকার নুরুজ্জামান সবুজ, আবুল কালাম আজাদ, আতাউর রহমান খোকনসহ শতাধিক মা, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশে বক্তারা বলেন, শিশুর প্রাথমিক শিক্ষার ভিত্তি গড়ে ওঠে পরিবার থেকেই। আর শিশুর শিক্ষা ও মানসিক বিকাশে মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, বাড়িতে পড়াশোনার প্রতি খেয়াল রাখা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং তাদের মানসিক বিকাশে মায়েদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।