1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

পাট ছিলতে ব্যস্ত বাবা-মা,পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৩০ সময় দর্শন
পাবনার ভাঙ্গুড়ায় পানিতে ডুবে হাসান আলী(৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।আজ শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলার ভেড়ামারা মাছোকাটা বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই গ্রামের আসাদুল সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০ টার দিকে মাছোকাটা বিলের পানিতে জাগ দেওয়া পাটের আঁশ ছাড়াচ্ছিলেন বাবা আসাদুল ও মা আফরোজা। বড় বোন কেয়ার সঙ্গে বাবা-মায়ের জন্যে খাবার নিয়ে সেখানে যায় ছোট্ট হাসান। এদিকে পাট ছিলার কাজ শেষ করে ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন তারা। পরে বেলা ১১ টার দিকে স্থানীয় লোকজন ওই বিলের পানিতে শিশুটিকে ভাসতে দেখেন । এরপর দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্য চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. বিএম মারজিয়া বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, ওই গ্রামে পানিতে ডুবে একটি শিশুর মৃত্যুর খবর তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host