1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
পাট ছিলতে ব্যস্ত বাবা-মা,পানিতে ডুবে প্রাণ গেল শিশুর বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী ভারতে অবস্থান করে রাজনৈতিক কার্যক্রম চালানোর অনুমতি নেই শেখ হাসিনার হবিগঞ্জে এনসিপির ১০ নেতাকর্মীর নামে ছাত্রদলের মামলা ৭০ শতাংশ মানুষের গণভোটের রায় নিশ্চিত করতে হবে: জামায়াত আমির বাংলাদেশে বিমানবন্দর সেবায় নতুন সংস্কৃতি গড়ে তোলা হচ্ছে: আফরোজা বৃষ্টির প্রভাব নিত্যবাজারে: মাছ, মুরগি ও ডিমের সাথে লাগামছাড়া সবজির বাজার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারিগরকে এক বছরের কারাদণ্ড ভাঙ্গুড়ায় বৃত্তিপ্রাপ্ত ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দুদকের নতুন সচিব সাইদুর রহমান খান

ভাঙ্গুড়ায় বৃত্তিপ্রাপ্ত ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২৫ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া পৌরশহরের অন্যতম বিদ্যাপীঠ শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। পড়ালেখায় শিক্ষার্থীদের আরো মনোযোগী করে গড়ে তুলতে বৃহস্পতিবার দুপুরে (৩০ জুলাই) বিদ্যালয় ম্যানেজিং কমিটি এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

২০২৫ সালে প্রাথমিক বৃত্তিপরীক্ষায় বিদ্যালয়টি উপজেলার সেরা ফলাফল অর্জন করে। এতে ১২ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ১৬ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসকল শিক্ষার্থীদের হাতে সনদ ও মেডেল তুলে দেন।এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাবিবা খন্দকার ইভা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মিস্টি খাইয়ে দেন।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সেকেন্দার আলী,পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, পৌর জামায়াতের সভাপতি গোলাম মোস্তফা বাবলু,ম্যানেজিং কমিটির সহ-সভাপতি শহিদুল ইসলাম টিটু, দাতা সদস্য আনিসুর রহমান মিঠু, অভিভাবক সদস্য সাইফুল ইসলাম,উপজেলা কৃষকদলের সভাপতি আখিরুজ্জামান মাসুম প্রমুখ।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলু বলেন, শুধু পড়ালেখা নয়, শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সবদিক থেকেই উপজেলার সেরা। তাদের এই অর্জন শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আগামীতেও ভালো ফলাফল অর্জনের এই ধারাবাহিকতা ধরে রাখতে আমরা কমিটির পক্ষ থেকে তাদেরকে সার্বিক সহযোগিতা দিয়ে যাবো ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host