1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

জুলাই গণঅভ্যুত্থান ১৮ কোটি বাঙালির: এমপি রুমা

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৩২ সময় দর্শন

পাবনার চাটমোহরে সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান আপামর ১৮ কোটি বাঙালির। বাংলাদেশের আকাঙ্ক্ষার ফসল এই আন্দোলন। এটি কোনো একক গোষ্ঠী বা শ্রেণির আন্দোলন ছিল না; শিশু থেকে বৃদ্ধ, শ্রমিক, কৃষক, কর্মকর্তা এবং ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের ফলই জুলাই গণঅভ্যুত্থান।

শনিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরিফা সুলতানা রুমা বলেন, জুলুম-নির্যাতন, খুন, গুম ও আয়নাঘরের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এই আন্দোলনে বিজয়ী হয়েছে বাংলাদেশ। ১৯৬৯, ১৯৭১ ও ১৯৯০ সালের মতো আমরা জুলাই শহীদদের আজীবন স্মরণে রাখতে চাই। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের লক্ষ্যে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ২ হাজার সূর্যসন্তানকে হারিয়েছি। পঙ্গুত্ব বরণ করেছেন ৩০ হাজার জুলাই যোদ্ধা। এখনো বিএনপির নির্যাতিত হাজারো নেতাকর্মী শত শত মামলার বোঝা নিয়ে ঘুরছেন। আমৃত্যু জুলাই যোদ্ধাদের পাশে থাকতে চাই এবং তাদের জন্য কাজ করতে চাই।

মতবিনিময় সভায় বক্তব্য দেন জুলাইযোদ্ধা আব্দুল আলিম সরকার, হাসানুজ্জামান সবুজ, ফয়সল কবির, আতাউর রহমান স্বপন, কামরুল হাসান, হিরণ আহমেদ, জাহিদ ও রুবেল।

এ ছাড়াও বক্তব্য দেন বিএনপি নেতা আসাদুজ্জামান আরশেদ, অধ্যক্ষ আব্দুর রহিম কালু, রবিউল করিম তারেক, এ এম জাকারিয়া, আতাউর রহমান তোতা, শেখ জিয়ারুল হক সিন্টু ও আব্দুল জব্বার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host