1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস, যুবককে অর্থদণ্ড

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দেড় লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে তা ধ্বংস করা হয়েছে। এসময় নিষিদ্ধ ওই জালগুলো পরিবহনের দায়ে মিলন(৩৬) নামে এক যুবককে ৫ টাকা অর্থদণ্ড ও জাল রাখার গোডাউন সিলগালা করে দেওয়া হয়।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলার নৌবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত যুবক ওই গ্রামের অনিলের ছেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই রায় দেন। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আলী আজম ও থানার এসআই এরশাদ হোসেন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন -১৯৫০ এর ৫ (১) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় প্রায় দেড় লক্ষাধিক টাকার তিন বস্তা নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস ও জাল পরিবহনের দায়ে এক যুবককে ৫ হাজার অর্থদণ্ড দেয়া হয়। তবে ঘটনাস্থলে জাল ব্যবসায়ী হরিপদকে না পাওয়ায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host