1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

সেরা বীমা এজেন্সি কর্মীদের স্বীকৃতি দিল মেটলাইফ বাংলাদেশ

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৩৫ সময় দর্শন

সারা দেশের এজেন্সিগুলোতে কর্মরত ৯৪৯ জন সেরা ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট, ইউনিট ম্যানেজার ও ব্রাঞ্চ ম্যানেজারকে সম্প্রতি সম্মাননা দিয়েছে দেশের এক নম্বর জীবনবীমা প্রতিষ্ঠান মেটলাইফ বাংলাদেশ। ২০২৫ সালে তাদের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।

অসাধারণ ব্যবসায়িক সাফল্য, ডিজিটাল প্রযুক্তির কার্যকর ব্যবহার, গ্রাহকসেবায় উৎকর্ষ, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের বিভিন্ন প্রান্তে জীবনবীমা সেবা আরও সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এ সকল এজেন্সি কর্মীগণ-কে স্বীকৃতি দেওয়া হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিন্ডন অলিভার, রিজিওনাল প্রেসিডেন্ট, এশিয়া, মেটলাইফ; এলেনা বুটারোভা, হেড অব বাংলাদেশ, নেপাল, মালয়েশিয়া ও ভিয়েতনাম এবং মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ। অনুষ্ঠানে তারা এজেন্সিগুলোর অবদানের প্রশংসা করেন।

এ সম্মাননা সম্পর্কে মেটলাইফএর রিজিওনাল প্রেসিডেন্ট, এশিয়া, লিন্ডন অলিভার, বলেন, “এশিয়াজুড়ে ব্যক্তি ও পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে বীমা পেশাজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। গ্রাহকের প্রতি অঙ্গীকার, ব্যবসায়িক উৎকর্ষ এবং উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে দেশের আরও বেশি মানুষের কাছে আর্থিক সুরক্ষা পৌঁছে দিতে দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ ছিলেন মেটলাইফ বাংলাদেশের সঙ্গে যুক্ত এজেন্সির সেরা কর্মীরা।”

মেটলাইফের হেড অব বাংলাদেশ, নেপাল, মালয়েশিয়া ও ভিয়েতনাম, এলেনা বুটারোভা বলেন, “আমাদের সাফল্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে আমাদের এজেন্সির কর্মীরা। গ্রাহকের চাহিদা বোঝা, ডিজিটাল প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং মানসম্মত সেবা প্রদানে তাদের নিষ্ঠা বীমার প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় করছে। একই সঙ্গে দেশের বিভিন্ন কমিউনিটির মধ্যে বীমা সেবার পরিধি বৃদ্ধিতেও ভূমিকা রাখছে এ সকল কর্মীরা।”

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “বীমাকে আর্থিক পরিকল্পনার একটি কার্যকর মাধ্যম হিসেবে মানুষের কাছে তুলে ধরা এবং এর প্রতি আস্থা গড়ে তুলতে আমাদের এজেন্সি ফোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই গ্রাহকদের পক্ষ থেকে তাদের নিষ্ঠা ও অবদানের স্বীকৃতি জানাতেই আমরা তাদেরকে এ সম্মাননা প্রদান করেছি।”

বর্তমানে দেশজুড়ে ১৫ হাজারের বেশি বীমা কর্মীদের মাধ্যমে প্রায় ১০ লাখ ব্যক্তিগত গ্রাহক এবং ৯০০টির বেশি করপোরেট গ্রাহককে সেবা দিচ্ছে মেটলাইফ বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host