1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

প্রাথমিক বৃত্তি: ভাঙ্গুড়ার শরৎনগর প্রা:বিদ্যালয়র ২৮ শিক্ষার্থীর বৃত্তি লাভ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৭৬ সময় দর্শন

প্রাথমিক বৃত্তি: ভাঙ্গুড়ার শরৎনগর প্রা:বিদ্যালয়র ২৮ শিক্ষার্থীর বৃত্তি লাভ

ভাঙ্গুড়া প্রতিনিধি : আজ (১২ জুলাই) প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেরা ফলাফল অর্জন করেছে। এই বিদ্যালয় থেকে মোট ২৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এদের মধ্যে ১২ জন ট্যালেন্টপুল ও ১৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। উপজেলার এটাই সর্বোচ্চ রেজাল্ট।

শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, পৌরসভার ভাঙ্গুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ জন ট্যালেন্টপুল ও ১০ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। তবে পৌরসভার অপর একটি বিদ্যালয় খুব খারাপ করেছে। বিদ্যালয়ের নাম সারুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখান থেকে মাত্র  ৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। অথচ পর্যাপ্ত অবকাঠামো, জেলা পরিষদের একটি বৃহৎ লাইব্রেরি ও সুন্দর ক্যাম্পাস এই বিদ্যালয়ে বিদ্যমান। তাই এখানে একজন দক্ষ প্রধান শিক্ষক পদায়নের দাবি করেছেন এলাকাসী। সেইসম্গে সহকারী উপজেলা শিক্ষা অফিসারের তদারকি বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করা হয়েছে।

শরৎনগর স্কুলের ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া জান্নাতুল জাইমা’র বাবা আখিরুজ্জামান মাসুম বলেন,বিদ্যালয়ের ফলাফল খুব সন্তোষজনক। প্রধান শিক্ষক ইভা ম্যাডামের অক্লান্ত প্রচেষ্টা ও সহকর্মীদের আন্তরিক চেষ্টার ফসল এটা।

প্রধান শিক্ষক হাবিবা খন্দকার ইভা বলেন,বাচ্চাদের ভালো ফলাফলে সবাই খুশি। এজন্য তিনি শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জনান।

বিদ্যালয়ের বিদ্যোতসাহী সদস্য ইশরাত জাহান বলেন,ধারাবাহিক ভাবে শরৎনগর স্কুল ভালো ফলাফল করেছে। তিনি আরো বলেন,প্রধান শিক্ষকের কড়া শাসনের মধ্যে বাচ্চাদের পড়ালেখা ও তাদের জন্য যে নির্মল ভালোবাসা তা সত্যি অতুলনীয়। উপজেলার সকল বিদ্যালয়ে এমন অনুশাসন ফলো করলে তারাও ভালো করবে বলে তার বিশ্বাস।

উপজেলা শিক্ষা অফিসার মো: সেকেন্দার আলী বলেন,শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৃংখলা ও লেখাপড়ার মান খুব ভালো। প্রধান শিক্ষকের নেতৃত্বে স্কুলের প্রতিটি শিক্ষক টীম ওয়ার্ক করেছে বলে এই সফলতা এসেছে। তবে বিদ্যালয়ের কক্ষ সংকট রয়েছে। এখানে ৭০০ শিক্ষার্থী পড়ালেখা করে। তাই বহুতল ভবন নির্মানের জন্য প্রচেষ্টা চলছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host