1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় মাদকসেবনের অপরাধে একব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে মুত্তালিব হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আজ শনিবার (১১ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই রায় দেন সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ওই এলাকার মোক্তার হোসেনের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান,
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় ওই ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এলাকা থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host