1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

বাড়িতে ডেকে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশি গ্রেপ্তার

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৬ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় বাড়িতে ডেকে নিয়ে গিয়ে এক স্কুলছাত্রীকে (১৫) একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে ।

এঘটনায় ভুক্তভোগী মেয়েটির বাবা প্রতিবেশি আহমদ আলী (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় শিশু ও নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেন। এরপর গতকাল বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ঘোষপাড়া এলাকার বাসিন্দা । তিনি পেশায় একজন রাজমিস্ত্রী। আর ভুক্তভোগী মেয়েটি স্থানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থী।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাকিউল আযম বলেন, এঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত)-এর ৯(১) ধারায় থানায় মামলা রুজু হয়েছে। মেয়েটির ডাক্তারী পরীক্ষার জন্য পাবনা জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host