1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

চাটমোহরে ভ্যানচালককে নৃশংসভাবে হত্যা

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ০ সময় দর্শন

পাবনার চাটমোহরে এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ভ্যানচালক উপজেলার হরিপুর ইউনিয়নের আগশোইল টলটলিপাড়ার মৃত খোরশেদ আলীর ছেলে নাসের আলী (৪৪)।

বুধবার রাত সাড়ে ১০টায় ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারী গোরস্থানের পাশে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ অলিউর রহমান বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি গলাকাটা রক্তাক্ত অবস্থায় নাসের পড়ে আছে।’

তিনি জানান, ‘ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করছি, দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে গেছে । আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।’

সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আবু বকর সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host