1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৩ শিশুর মৃত্যু দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদে পড়েছিল কিশোরের মরদেহ বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক: মাদক চোরাচালান রোধে জোরদার অর্থপাচার: আ. লীগ নেতা এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ড, জরিমানা ৬৪ কোটি টাকা প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা হাজী গয়েজ উদ্দিন মহিলা মাদরাসার গভর্নিং বডির  নির্বাচন অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে নানা কর্মসূচী : জাঁকজমকপূর্ণ আয়োজন  প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ ভাঙ্গুড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদে পড়েছিল কিশোরের মরদেহ

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ০ সময় দর্শন

পাবনার ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে ট্রেনের ছাদ থেকে নিরব (১২) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (০৭ জুলাই) দুপুরে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কিশোরের নাম নিরব। সে বগুড়ার ধুনট উপজেলার কুলাগাতি গ্রামের মৃত ভরু মোল্লার ছেলে। পাকশী রেলওয়ে থানার ওসি মো. জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

রেলওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল আন্ত:নগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনে পৌঁছালে ট্রেনের ছাদে ওই কিশোরের মরদেহ দেখতে পান যাত্রী ও স্টেশনে কর্মরত কর্মীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পাকশী রেলওয়ে থানা পুলিশ। পু

লিশ ও প্রত্যক্ষদর্শীদের ধারণা, ট্রেনটি ভাঙ্গুড়ার বড়াল ব্রিজ অতিক্রম করার সময় সেতুর রেলিংয়ে ওই কিশোরের মাথায় সজোরে আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাকশী রেলওয়ে থানার ওসি মো. জিয়াউর রহমান জানান, চলন্ত ট্রেনে সেতুর রেলিংয়ে মাথায় আঘাত লেগে তার মৃত্যু হয়ে বলে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে রেলওয়ে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host