1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে নানা কর্মসূচী : জাঁকজমকপূর্ণ আয়োজন 

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৩৫ সময় দর্শন

ভাঙ্গুড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে নানা কর্মসূচী : জাঁকজমকপূর্ণ আয়োজন
ভাঙ্গুড়া প্রতিনিধি :
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ- সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়। এ উপলক্ষে আলোচনা সভা,প্রশিক্ষণ সামগ্রী, চারা ও ঋণ বিতরণ করা হয়। সকল কর্মসূচী বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ ভাবে আয়োজন করায় অতিথিবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।

সোমবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ভাঙ্গুড়ার উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য জনাব মুহাম্মদ আলী আছগার। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান। পবিত্র কোরআন  থেকে তেলাওয়াত করেন   মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আমিনুল ইসলাম মিয়াজী।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম এর  সঞ্চালনায় অনুষ্ঠানে দিবসের মুল প্রতিপাদ্য নিয়ে বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো : শাহ আলম।

অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাহিদ সুলতান, বিআরডিবি কর্মকর্তা শাহ আলম,উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন, গণমাধ্যমকর্মীসহ প্রমুখব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, পল্লী উন্নয়ন কর্মসূচীর  মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করা সম্ভব। কৃষি, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল গ্রাম গঠনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের বিভিন্ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মাঝে প্রশিক্ষণ সামগ্রী, সনদ ও ১০০টি গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিআরডিবির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host