1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

HWRC মানুষের কল্যাণে কাজ করছে, ভবিষ্যতেও করবে: প্রফেসর বাবলু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৮ সময় দর্শন

HWRC মানুষের কল্যাণে কাজ করছে, ভবিষ্যতেও করবে: প্রফেসর বাবলু

মো. মেহেদী হাসান
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় হিউম্যান ওয়েলফেয়ার রিসোর্স সেন্টার (HWRC)-এর উদ্যোগে বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলার মানব কল্যাণ সংস্থান কেন্দ্রের স্থানীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মাহবুব উল আলম বাবলুর সভাপতিত্বে এবং সহ-সভাপতি আব্দুল হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের সদস্যবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলু বলেন, “মানব কল্যাণ সংস্থান কেন্দ্র/ হিউম্যান ওয়েলফেয়ার রিসোর্স সেন্টার (HWRC) প্রতিষ্ঠালগ্ন থেকেই অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গুনিজনদের আ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে,পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের চারা বিতরন,স্বাস্থ্য সেবায় ওষুধ বিতরণ ও বস্ত্র বিতরণ করা হয়েছে। আগামীতে প্রসূতি সেবা,স্বপ্ন পূরণ ও প্রসূতি মা ও শিশুর নৈতিক শিক্ষা কার্যক্রমসহ মানবসেবামূলক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে মানুষের পাশে থেকে কাজ করে যাবে এই সংগঠন।”
তিনি সংগঠনের সকল সদস্য, শুভানুধ্যায়ী ও সহযোগীদের আন্তরিকতা ও নিষ্ঠার প্রশংসা করেন এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সেইসঙ্গে নরওয়ের রিফুজি কনসুলেট থেকে কাস্টার্ড মেরিয়ানা ও সৌদি প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল ট্রাস্ট HWRC এর সঙ্গে পার্টনার শিপে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বলে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা হয়।

HWRC এর সম্মানিত উপদেষ্টা(দু’জন সচিব,একজন সুপ্রিম কোর্টের ব্যারিস্টার,একজন পদস্থ  কৃষিবিদ ও একজন যুগ্মসচিব) মহোদয়গণের পক্ষে চেয়ারম্যান সবাইকে শুভেচ্ছা জানান। অতপর
সভায় বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা, আর্থিক প্রতিবেদন উপস্থাপন এবং আগামী বছরের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, সমাজকল্যাণ ও মানবিক সহায়তামূলক বিভিন্ন উদ্যোগ আরও বিস্তৃত করার বিষয়ে মতবিনিময় করা হয়।
শেষে সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও দেশের মানুষের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host