পাবনার ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ট্রেড ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল ১০ টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. কুদরত আলীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনের (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর (তরবিয়াত) সেক্রেটারি মুহাম্মদ আলী আছগার ।
সংগঠনের সেক্রেটারি মো. আব্দুল মালেকের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটি ও বগুড়া অঞ্চল পরিচালক অধ্যাপক আব্দুল মতিন, পাবনা জেলা শাখার সভাপতি অধ্যাপক রেজাউল করিম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাওলানা মো. মহির উদ্দিন ও উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. মজিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠিত কর্মশালায় – ট্রেড ইউনিয়ন গঠন ও সংগঠন সম্প্রসারণে নেতৃত্বের ভূমিকা, ইসলামী শ্রমনীতি, শ্রম আইনে শ্রমিকদের অধিকার, শ্রমিক সংগঠন সম্প্রসারণ ও শক্তিশালীকরণ এবং বর্তমান প্রেক্ষাপটে শ্রমিক নেতাদের করণীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
এতে উপজেলার বিভিন্ন ট্রেড ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।