1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
১৭ লাখ ডলারের বৃত্তি পেল আইএসডির ‘ক্লাস অব ২০২৬’ ব্যাচের শিক্ষার্থীরা ৩ মাসের মধ্যে রামিসা হত্যার রায় কার্যকর করা সম্ভব-আইনমন্ত্রী সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারতে নতুন করে আলোচনায় ইনকিলাব জিন্দাবাদ স্লোগান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল, স্বপ্নার মৃত্যুদণ্ড টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে পিটুনি দিয়ে বেঁধে থানায় সোর্পদ পাবনায় নতুন একটি বিসিক শিল্পনগরী হবে: বাণিজ্য ও শিল্পমন্ত্রী জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী সীমান্তে বিএসএফের আরও ৮টি পুশইনের অপচেষ্টা প্রতিহত করল বিজিবি

সিনেমা হল বাঁচাতে শাকিব খানের ছবি লাগবে

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৫২৯ সময় দর্শন

‘সিনেমা হল বাঁচাতে হলে যত যাই বলেন শাকিব খানের ছবি লাগবে, না হলে সিনেমা হল বাঁচানো যাবে না। একমাত্র শাকিব খানই আছে যার ছবি মানুষজন, আমাদের হলে লোক হয়, তাছাড়া লোক হয় না। আমাদের হলের স্টাফ ১৪ জনের এখন এই যে প্রতি শো’তে ৪-৫ জন লোক হয় এটা দিয়ে খরচ কিভাবে উঠাই?’

কথাগুলো বলছিলেন উত্তরবঙ্গের বৃহৎ প্রেক্ষাগৃহ জয়পুরহাটে অবস্থিত পৃথিবী সিনেমা হলের মালিক এস এম সুমন। বুধবার বিকেলে কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে এভাবেই করোনা পরবর্তী সিনেমা হলের দর্শক উপস্থিতি প্রসঙ্গে বলছিলেন। সুমনরা তিন ভাই সমন্বিত ভাবে এই সিনেমা হল ব্যবসা করছেন। এছাড়াও শহরের নাজমা সিনেমা হলটিও তারা ভাড়া নিয়ে পরিচালনা করে থাকেন।

করোনার কারণে বন্ধের প্রায় সাত মাস পর খুলেছে দেশের প্রেক্ষাগৃহগুলো। অর্ধেক আসন খালি রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে ১৬ অক্টোবর থেকে প্রেক্ষাগৃহগুলোতে সিনেমা দেখানোর অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়।

সুমন বলেন, ‘আসলে সিনেমা হল চালাতে হলে সেভাবেই চালাতে হবে, আমাদের উচিৎ হয়নি সিনেমা হল খোলা। শাকিব খানের নতুন ছবি এলে সিনেমা হল চলতো। এখন মনে হচ্ছে হল খুলে ভুল করছি। আশা করছি শিগগির শাকিব খানের ছবি আমরা হলে চালাতে পারবো, ঢাকার যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা হল বাঁচানোর জন্য হলেও শাকিবের ছবি মুক্তি দেবেন।’

নতুন ছবি মুক্তি না পাওয়ার বিষয়ে  বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু কালের কণ্ঠকে বলেন, সিনেমা হল খোলার শুরু থেকেই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে গতিশীল করার উপায় ছিল। প্রয়োজন ছিল প্রযোজক সমিতি, হল মালিক সমিতি ও সরকারকে নিয়ে একটি ত্রিপক্ষীয় মিটিং। নতুন নিয়ম অনুযায়ী অর্ধেকসংখ্যক আসন পূর্ণ করে সিনেমা হলগুলো চলবে। এতে করে যদি কোনো নতুন সিনেমা মুক্তি দেওয়া হয়, তাহলে তার রেন্টাল উঠবে না। হল মালিক উঠাতে পারবেন না খরচ, প্রযোজক উঠাতে পারবেন না তার লগ্নি। যার ফলে নতুন ছবি মুক্তি দিতে রাজি নন প্রযোজকরা।

এ সমস্যা থেকে পরিত্রাণের উপায়ও বাতলে দিলেন বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির এই নেতা। তিনি বলেন, ‘ত্রিপক্ষীয় মিটিংয়ের মাধ্যমে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে গতিশীল করা সম্ভব। যেহেতু অর্ধেক আসনে সিনেমা হলগুলো চলবে, সেহেতু বাকি অর্ধেক আসনের ভর্তুকি বা প্রণোদনা সরকারকে দিতে হবে। এতে করে নতুন নতুন ছবি প্রযোজকরা মুক্তি দিতে এগিয়ে আসবেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host