1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা

ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৬ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় পুকুর থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অপরাধে হিমু আহমেদ নামে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে ওই পুকুর থেকে মাটি উত্তোলন বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়।

বুধবার দিবাগত রাতে উপজেলার পাথরঘাটা বিশি পাড়া এলাকায় অভিযান চালিয়ে এই রায় দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার সাভার এলাকার আব্দুস ছামাদের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, পাথরঘাটা গ্রামের ওই পুকুরটি তিন পাশ থেকে পাকা সড়ক দ্বারা বেষ্টিত। সম্প্রতি একটি চক্র পুকুরটি আরও গভীর করার নামে এস্কেভেটর (ভেকু) দিয়ে মাটি কেটে বিক্রি শুরু করে। এতে পুকুরের পাড় দুর্বল হয়ে পড়ে চারপাশের পাকা সড়ক ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। পরে স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন।

এরই প্রেক্ষিতে বুধবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান সেখানে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পান। এসময় বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় মাটি ব্যবসায়ী হিমু আহমেদকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ওই পুকুরের মাটি উত্তোলনের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ঘটনার সত্যতা পাওয়ায় মাটি কাটার সঙ্গে জড়িত হিমু আহমেদকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অবৈধ মাটি উত্তোলন বন্ধের নির্দেশ দেওয়া হয়। জনস্বার্থ ও সড়ক রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে বলেও তিনি জানান ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host