1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৫০ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাথরঘাটা এলাকায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে পরিচালিত এ অভিযানে মাদক সেবনের দায়ে তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় বিচার কার্যক্রম পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পাথরঘাটা গ্রামের মো. শান্ত হাসান শুভ (২৫), বোয়ালমারী গ্রামের মো. জোবায়ের আহমেদ (২৪) এবং ভদ্রপাড়া গ্রামের মো. মোশাররফ হোসেন (৩৬)।

ভ্রাম্যমাণ আদালতের রায়ে শান্ত হাসান শুভ ও জোবায়ের আহমেদকে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। এ ছাড়া মোশাররফ হোসেনকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host