1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৫৮ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় ২০৩ মিটার সাবমারসিবল সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ জুন) বেলা ১১ টার দিকে উপজেলার কঠোবাড়ীয়া থেকে গোপালপুর পর্যন্ত এই সড়কের উদ্বোধন করা হয়।

পাবনা-৩ ( ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি (তরবিয়াত) মুহাম্মদ আলী আছগারের প্রতিনিধি হিসেবে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহির উদ্দিন এই কাজের উদ্বোধন করেন।

এসময় প্রবীণ জামায়াত নেতা আব্দুল হামিদ মাস্টার, জামায়াত নেতা হাফিজুর রহমান,মাওলানা রোস্তম আলী,ইউনিয়ন জামায়াতের শূরা সদস্য ইসমাইল হোসেন,ওয়ার্ড জামায়াতের সভাপতি মহসিন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

মাওলানা মহির উদ্দিন বলেন, এই সড়কটি ভেঙে যাওয়ায় মানুষসহ যানচলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সংসদ সদস্য আলী আছগার মানুষের দুর্ভোগ লাঘবে সড়কটি সংস্কারে ব্যবস্থা গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host