1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় শাহজালাল কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি হাউজিং প্রকল্পের যাত্রা শুরু

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১৫ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় শাহজালাল কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সির উদ্যোগে নতুন হাউজিং প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে( ৩১ শে মে) রবিবার সকাল দশটার দিকে সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ চত্বরে এক দোয়া মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের সফলতা, এলাকার উন্নয়ন এবং দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে বক্তারা হাউজিং প্রকল্পটির বিভিন্ন দিক তুলে ধরে বলেন, আধুনিক ও পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে স্থানীয় মানুষের আবাসন চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ উদ্যোগ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক অধ্যাপক সিরাজুল ইসলাম। এতে বক্তব্য দেন, সরকারি হাজী জামাল উদ্দীন ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মো. শহিদুজ্জামান, সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম রবি, বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ উদ্দিন বাহার, বেড়া উপজেলার সহকারী শিক্ষা অফিসার আজাহারুল ইসলাম, একামুল হক ইভা-ইমা কনস্ট্রাকশনের ল্যান্ড অনার, সাবেক প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন,ফরিদপুর আরজু টাওয়ারের সত্বাধিকারী জেমস,এবং সাবেক মেয়র আব্দুর রহমান|

অনুষ্ঠানের সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন, শাহজালাল কনস্ট্রাকশন এন্ড কনসালটেন্সি হাউজিং প্রকল্পের এমডি প্রকৌশলী শাহ জালাল হোসেন ডলার।

তিনি বলেন, পরিকল্পিত আবাসন ব্যবস্থা একটি এলাকার সার্বিক উন্নয়নের অন্যতম ভিত্তি| শাহজালাল কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সির এ উদ্যোগ ভাঙ্গুড়া অঞ্চলের উন্নয়ন ও বিনিয়োগে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন|

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়|।

আয়োজকরা জানান, মানসম্মত নির্মাণ ও গ্রাহক সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রকল্পের কার্যক্রম পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host