ভাঙ্গুড়া প্রতিনিধি : গ্রামীণ সাংবাদিকতায় বেয়াল্লিশ বছরের ঐতিহ্য ধারণ করে চলা প্রাচীন প্রতিষ্ঠান পাবনার ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ভাঙ্গুড়া উপজেলার নবনিযুক্ত নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান মতবিনিময় সভা করেছেন।
বুধবার (২০ মে) সন্ধ্যায় ভাঙ্গুড়া পৌরসভার শরৎনগর বাজারে অবস্থিত ভাঙ্গুড়া প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত এই প্রেসক্লাবে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার সবাইকে স্বাগত জানান। এ সময় উপস্থিত সদস্যরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।অত:পর ক্লাবের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে তিনি মতবিনিময় সভায় যোগ দেন। এ সময় তার সঙ্গে ইউএনও অফিসের গোপনীয় সহকারী মো: আব্দুল আউয়াল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের সম্মানিত সদস্য ও দৈনিক ভোরের ডাক প্রতিনিধি আলহাজ মো: আব্দুল খালেক এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন প্রেসক্লাবের সহসভাপতি ও সিনিয়র সাংবাদিক বিকাশ চন্দ্র চন্দ। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও ইত্তেফাকের প্রতিনিধি মো: মাহবুব উল আলম বাবলু। অনুষ্ঠান স্ঞ্চালনা করেন প্রেসক্লাবের সহসভাপতি মো: নুরুজ্জামান সবুজ।
প্রেসক্লাবের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশের প্রতিনিধি মো: মনিরুজ্জামান ফারুক,সহসভাপতি ও দৈনিক বাংলাদেশ ব্যুলেটিন এবং দৈনিক করতোয়ার প্রতিনিধি বিকাশ চন্দ্র চন্দ,যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক কালেরকন্ঠ প্রতিনিধি মো:মাসুদ রানা,যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলা’র প্রতিনিধি মো: আব্দুর রহিম।
ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান তার বক্তব্যে বলেন,১৯৮৪ সালে সাবেক ইউএনও এ.এম এম ফরহাদ মহোদয় কর্তৃক স্থাপিত সাংবাদিকদের প্রাচীন এই প্রেসক্লাবে এসে তিনি গর্ববোধ করছেন। তিনি বলেন যতদুর জেনিছে সরকারি পৃষ্ঠপোষকতায় ক্লাবটি আজ এতদুর এগিয়েছে। তিনি বলেন, দায়িত্ব পালনে সাংবাদিকরা সম্পূর্ণ স্বাধীন। তারা সকল প্রকার সংবাদ পরিবেশন করবেন স্বাধীন ভাবে। সাংবাদিকদের কাজ জনসমাজে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরা। এ ক্ষেত্রে তিনি সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মো: বদরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব প্রতিনিধি ময়নুল হক, সাংগঠনিক সম্পাদক দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আব্দুল আজিজ, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মানিক হোসেন, দপ্তর সম্পাদক দৈনিক জীবন কথা প্রতিনিধি হাফিজুর রহমান আনসারী, কল্যাণ সম্পাদক দৈনিক জবাবদিহি প্রতিনিধি মিনু রহমান খান, প্রচার সম্পাদক দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মেহেদী হাসান, ক্রীড়া সম্পাদক দৈনিক রুপালী বাংলাদেশ প্রতিনিধি সাখাওয়াত হোসেন, কার্যকরি সদস্য দৈনিক যুগান্তর ও বাংলা ট্রিবিউন-এর পাবনা (জেলা) প্রতিনিধি শাহিবুল ইসলাম পিপুল, দৈনিক কলম সৈনিক প্রতিনিধি এস এম শিমুল, দৈনিক আজকের বাংলা প্রতিনিধি এস এম নাহিদ হাসান, , পাবনার বাণী প্রতিনিধি হাসিনুর রহমান, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি এস এম শাহীন রেজা, দৈনিকের খবর প্রতিনিধি মামুনুর রশিদ, সহযোগী সদস্য দৈনিক মানবজমিন প্রতিনিধি মাসুদ হাসান ও চ্যানেল এস প্রতিনিধি বাবুল আক্তার উপস্থিত ছিলেন।